দক্ষিণ কাশ্মীরে সেনা-জঙ্গি রুদ্ধশ্বাস গুলির লড়াই, নিকেশ ৩
মঙ্গলবার কাশ্মীরে সেনা ক্যাম্প লক্ষ্য করে পাকিস্তান সীমান্ত থেকে আসতে থাকে গোলাগুলি। আর সে গোলাতেই আহত হয়ে শহিদ হন ভারতীয় সেনার এক অফিসার। ঠিক এর পরের দিনই দক্ষিণ কাশ্মীরের ত্রালে জঙ্গি দমন অভিযান শুরু হয়ে যায় ভারতীয় সেনার।

মনে করা হচ্ছিল, মঙ্গলবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পকিস্তানি সেনা যে গোলাগুলি ভারতীয় সীমান্ত বরাবর করছিল তার ফাঁক দিয়েই জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল পাকিস্তান। এরপরই দক্ষিণ কাশ্মীরের ত্রালে ৩ জইশ জঙ্গিকে আজ নিকেশ করে ভারতীয় সেনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই গুজ্জর নেতাকে হত্যা করার নেপথ্য়ে রয়েছে এই ৩ জইশ জঙ্গি।
প্রসঙ্গত, এই মাসের শুরুতেই এর আগে কাশ্মীরের অনন্তনাগে ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। জানা যায়, ছত্তিশগড় থেকে আসা কাশ্মীরে ৩ শ্রমিকের হত্যার নেপথ্যে ছিল ওই জঙ্গিরা। এরপর এদিন কশ্মীরের ত্রালে এই এনকাউন্টার সাম্প্রতিক পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে উঠল।












Click it and Unblock the Notifications