উপত্যকায় সেনার অভিযান! জৈশ প্রধান মাসুদ আজাহারের ভাইপোর মৃত্যু

দক্ষিণ কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হল জঙ্গি সংগঠন জৈশ-ই মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইপো উসমান হায়দারের। একই সঙ্গে মারা গিয়েছে ওপর এক জঙ্গিও।

দক্ষিণ কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হল জঙ্গি সংগঠন জৈশ-ই মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইপো উসমান হায়দারের। একই সঙ্গে মারা গিয়েছে ওপর এক জঙ্গিও। উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরি এম ফোর কার্বাইন রাইফেল। স্নাইপার হামলার জন্য এই রাইফেল ব্যবহার করা হত বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

উপত্যকায় সেনার অভিযান! জৈশ প্রধান মাসুদ আজাহারের ভাইপোর মৃত্যু

নিরাপত্তা বাহিনীর দাবি, উসমান হায়দার সম্প্রতি ত্রাল-সহ আশপাশের এলাকায় হামলার মাস্টার মাইন্ড। গত সপ্তাহেই ত্রালে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হয়েছিল। এই হামলায় এক সেনা জওয়ান ও এসএসবি জওয়ানের মৃত্যু হয়েছিল।

জৈশ-ই-মহম্মদের তরফ থেকে উসমান হায়দারের মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, বেশ কিছু দিন ধরে স্নাইপার হামলার নেতৃত্ব দিচ্ছিল সে।

পুলওয়ামার ত্রালের চাঙ্কেতার গ্রামে এনকাউন্টার স্থানীয় হয়েছিল প্রায় ছ-ঘন্টা। যে বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় আটকে পড়ে জঙ্গিরা। সেখানেই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

নিরাপত্তা বাহিনীর তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল যাতে তাঁরা সংঘর্ষস্থলের দিকে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+