Jairam Ramesh: মোদী নিশ্চুপ, শাহ নিষ্ক্রিয়, মণিপুর ইস্যুতে কেন্দ্রকে ফের আক্রমণ কংগ্রেসের
মণিপুর নিয়ে ফের কংগ্রেসের নিশানায় কেন্দ্র।এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, তবু উত্তর পূর্বের রাজ্য মণিপুরে নিভছে না অশান্তির আগুন। সংরক্ষণ নিয়ে মণিপুরের দুই জনগোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা একমাস পরও আটকানো যায়নি। বরং বেড়েই চলেছে অশান্তি। এই পরিস্থিতিতে শনিবার মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্র।
২৪ ঘণ্টা আগেই সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিলেও রবিবার মণিপুরের পরিস্থিতি নিয়ে সুর চড়াল প্রধান বিরোধী দল কংগ্রেস।রবিবার হরকিষেণ সিং সুরজিত ভবনে একটি কেন্দ্রীয় কনভেনশনে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় নিশানা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

Today, I participated in the National Convention on Peace in Manipur organised by 10 like-minded political parties of Manipur to share my thoughts on the political, administrative and humanitarian disasters in the state of Manipur.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 25, 2023
While Manipur is burning,
the Prime Minister… pic.twitter.com/F7mULpk22n
নিজের বক্তব্যে জয়রাম রমেশ উল্লরখে করেন, 'এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে যাচ্ছে। এটা সপ্তাহে ঘটবে না, মাস লাগবে, বছর লাগতে পারে কিন্তু আমাদের প্রক্রিয়া শুরু করতে হবে।'

মণিপুরের পরিস্থিতি নিয়েই শনিবার সর্বদলীয় বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিলে সেই বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় সরকারী অবস্থান ব্যক্ত করার পর, 'এলজেপি'র সাংসদ পশুপতিনাথ পারস, মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সিকিম মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং'কে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। মণিপুরে প্রধান বিরোধীদল কংগ্রেস ও তাদের প্রতিনিধি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিং-কে বক্তব্য রাখবার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি।













Click it and Unblock the Notifications