জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৪ দোষীকে মৃত্যুদণ্ড, রায় বিশেষ আদালতের
২০০৮ সালে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বুধবার ৪ জনকে দোষী সাব্যস্ত করে জয়পুরের বিশেষ আদালত। সেই মামলায় আজ চার দোষীকেই মৃত্যুদণ্ডের রায় শোনায় আদালত। এই ঘটনায় ৫ জনকে আদালতে তোলা হলে মহম্মদ সারভার আজমি, মহম্মদ সইফ, মহম্মদ সলমন, ও সইফুল রহমান নামে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি অজয় কুমার শর্মা।

চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও যথোপোযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান অপর এক সন্দেহভাজন শাহবাজ হুসেন। হুসেনের বিরুদ্ধে এই বিস্ফোরণ সংক্রান্ত একাধিক তথ্য ইমেলের মাধ্যমে চালাকালীন অভিযোগ করা হয়েছিল। ২০০৮ সালে জয়পুরের ওই মর্মান্তিক বোমা বিস্ফোরণে প্রায় ৭০ জন নিহত এবং ১৮৫ জন জখম হয়েছিলেন। অন্যদিকে অসমর্থিত সূত্রে খবর, এই ঘটনায় অনেকেই জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকলকে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে।
২০০৮ সালের ১৩ মে পরপর আটটি ধারাবাহিক বিস্ফোরণ কেঁপে উঠেছিল জয়পুর। মূলত মানক চক ও কোতওয়ালি থানা সংলগ্ন এলাকাতেই বিস্ফোরণ গুলি ঘটেছিল বলে জানা যায়। এরপর এই ঘটনার তদন্তে নামে রাজস্থান এসটিএস। তদন্ত শেষে মোট ৫ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারী গোয়েন্দা আধিকারিকেরা। এরপরই প্রায় ১১ বছর পর এই মামলার প্রেক্ষিত রায় ঘোষণা করে জয়পুরের বিশেষ আদালত।












Click it and Unblock the Notifications