কিশোরীকে ধর্ষণের অভিযোগ, কেরলের যাযককে বহিষ্কার করলেন পোপ ফ্রান্সিস
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, কেরলের যাযককে বহিষ্কার করলেন পোপ ফ্রান্সিস
একাধিক চার্চের যাযকদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ উঠতে শুরু করেছে। এবার তাই জিরো টলারেন্স নীতি নিয়েছে ভাটিকান। সম্প্রতি কেরলের সাইরো মালাবার চার্চে রোবিন ভাদাক্কুম চেরির বিরুদ্ধে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় জেলে রয়েছেন যাযক। সেই কারণেই পোপ ফ্রান্সিস এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ভাটিকান থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

চরম সিদ্ধান্ত পোপ ফ্রন্সিসের
সাইরো মালাবার চার্চের যাযক রোবিন ভাদাক্কুম চেরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে তিনি। এই অভিযোগে জেলে রয়েছেন যায়ক। তাঁকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। তারপরেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ভাটিকান। পোপ ফ্রান্সিস তাঁকে যাযক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ তিনি আর কোনও চার্চে যাযক হতে পারবেন না। সাধারণ মানুষের মতই জীবন যাপন করতে হবে।

ধর্ষণের অভিযোগ একাধিক যাযকের বিরুদ্ধে
যাযক রোবিনের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিলেও এখনও মুলাক্কালকে নিয়ে কোনও সিদ্ধান্ত শোনায়নি ভাটিকান। কেরলের আরেক চার্চ মুলাক্কালের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ করেছেন এক সন্ন্যাসিনী। তিনি ভাটিকানেও মুলাক্কালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাতে এখনও মুলাক্কালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। জেল খাটার পর জামিনে মুক্ত রয়েছেন মুলাক্কাল।

যৌন নির্যাতনের অভিযোগ
একাধিক সন্ন্যাসিনীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে যাযক মুলাক্কালের বিরুদ্ধে। ভাটিকানে এই নিয়ে শোরগোলও পড়েছিল। পোপ ফ্রান্সিস এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার পরেই যাযকদের অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় ভাটিকান।












Click it and Unblock the Notifications