ফের খবরের শিরোনামে ডেরা গুরমিত রাম রহিম সিং, এবার নেপথ্যে কোন কারণ
সাংবাদিক খুনের মামলায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের পাশাপাশি হরিয়ানা আদালতের বিচারক মোট চারজনকে দোষী সাব্যস্ত করলেন।
সাংবাদিক খুনের মামলায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের পাশাপাশি হরিয়ানা আদালতের বিচারক মোট চারজনকে দোষী সাব্যস্ত করলেন। আগামী ১৭ ডিসেম্বর আদালত সাজা ঘোষণা করবে।

সিবিআই আইনজীবী এইচপিএস ভার্মা বলেন, চারজনই দোষী সাব্যস্ত হয়েছে। বিচারক জগদীপ সিং সবদিক বিবেচনা করে দোষী সাব্যস্ত করেছেন।
এদিন আদালতে রাম রহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিল। আপাতত সে রোহতকের সুনারিয়া জেল বন্দি রয়েছে।
২০০২ সালে ডেরা সাচা সওদা থেকে প্রকাশিত সংবাদপত্রে সাধ্বীকে ধর্ষণের খবর প্রকাশিত করেছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। রাম রহিমের হুমকিকে ভয় না পেয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার মাশুল প্রাণ দিয়ে দিতে হয়েছে তাঁকে। একই কারণে খুন হতে হয়েছিল ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকেও।
দুটি খুনের মামলাতেই মূল অভিযুক্ত ছিল রাম রহিম সিং। ইতিমধ্যেই জোড়া ধর্ষণের অপরাধে জেল খাটছে রাম রহিম। খুনের মামলাতেও বিচারক তার প্রতি কোনওরকম সহানুভূতি দেখাননি।












Click it and Unblock the Notifications