জামিন মিলল প্রাণ বাঁচিয়ে 'অপরাধী' হওয়া গোরক্ষপুরের সেই ডাক্তারের
অবশেষে জামিন পেলেন ডাঃ কাফিল খান। এলাহাবাদ হাইকোর্ট সাফ জানিয়েছে, কাফিলার বিরুদ্ধে যে চার্জসিট পাশ করেছে যোগি সরকার তাতে কাফিলের অপরাধের কোনও অকাট্য প্রমাণ নেই।
অবশেষে জামিন পেলেন ডাঃ কাফিল খান। এলাহাবাদ হাইকোর্ট সাফ জানিয়েছে, কাফিলার বিরুদ্ধে যে চার্জসিট পাশ করেছে যোগি সরকার তাতে কাফিলের অপরাধের কোনও অকাট্য প্রমাণ নেই।

গত আগস্ট মাসে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সরকারি বিআরডি মেডিকাল কলেজ ও হাসপাতালে প্রয়োজনার সময় অক্সিজেন না মেলায় ৫৩ জন শিশুর মৃত্যু হয়েছিল। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছিল সারা দেশে। সেদিন ছুটিতে থাকলেও শিশু মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন কাফিল। ব্য়ক্তিগত উদ্যোগে বাশ কিছু অক্সিজেন সিলিন্ডার জোগার করে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। উপস্থিত অনেকে জানিয়েছিলেন, সেদিন তিনি না থাকলে মৃতের সংখ্যা আরও বাড়ত।
অক্সিজেনের ঘাটতি হয়েছিল কারণ, জোগানদারদের বিল মেটায়নি ওই সরকারি হাসপাতাল। কিন্তু যোগি সরকার শাস্তি দায় ডাঃ কাফিলকেই। তাঁর বিরুদ্ধে প্রাইভাট প্র্যাকটিশ করা, হাসপাতালে বেআইনি অক্সিজান চক্র চালানো, দুর্নীতির মতো অভিযোগ আনে। তার সঙ্গে ওই মেডিকাল কলেজের অধ্যক্ষ, তাঁর স্ত্রী, আরও এক ডাক্তার ও কয়েকজন নিচুতলার প্রশাসনিক কর্মীকেও ওই ঘটনার জন্য দায়ি করে উত্তরপ্রদেশ সরকার। তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়। সেই থেকে দীর্ঘ সাতমাস জেলেই কেটেছে তাঁদের।
এর মাঝে সেশনস্ কোর্টে ডাঃ খান একাধীকবার জামিনের আবেদন করেছেন, কিন্তু বারবারই তা বাতিল হয়ে গিয়েছে। হাইকোর্টেও এতদিন শুনানির দিন জোটেনি। এদিন সিঙ্গল জাজের বেঞ্চ জানায় যেহেতু চার্জশিট গঠনের কাজ হয়ে গেছে এবং সেখানে কাফিলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও অকাট্য় প্রমাণ মেলেনি তাই তাঁকে হেফাজতে রাখার কোনও কারণ নেই।
গত সপ্তাহেই ডাঃ কাফিল খানের স্ত্রী ও ভাই দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কাফিল যে নিরপরাধ, তার সপক্ষে নানা প্রমাণ দাখিল করেছিলেন।
তাঁকে অন্যায়ভাবে জামিন দাওয়া হচ্ছে না বলেও দাবি করেন। পাশাপাশি তাঁরা জানান, কাফিল অসুস্থ। জেলে তাঁর ঠিকমতো শুশ্রুষার ব্যবস্থা করা হচ্ছে না। এছাড়া সম্প্রতি ঝেলে বসে কাফিলের লেখা একটি দশ পাতার চিঠিও প্রকাশ্য়ে আসে। তাতে তিনি লিখেছিলেন, 'মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই অপরাধী? তারপরেই মনের অন্তঃস্থল থেকে উত্তরটা উঠে আসে, না, না - একেবারেই না। '
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications