শাহের সঙ্গে বৈঠক সেরেই অধীরের বাড়িতে রাজ্যপাল জগদীপ ধনখড়! সাক্ষাৎ ঘিরে জল্পনা
দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার সকাল থেকে কার্যত ব্যাক টু ব্যাক বৈঠক করছেন তিনি। এদিন সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেছেন।
দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার সকাল থেকে কার্যত ব্যাক টু ব্যাক বৈঠক করছেন তিনি। এদিন সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেছেন।

তবে যে বৈঠকের দিকে গোটা রাজ্যের মানুষের নজর ছিল তা হল অমিত শাহের সঙ্গে ধনখড়ের সাক্ষাৎ।
সন্ধ্যা সাতটায় গুরুত্বপূর্ণ সেই বৈঠক শুরু হয় শাহের বাড়িতেই। যদিও এদিন নির্ধারিত সময়ের আগেই অমিত শাহের বাড়িতে পৌঁছে যান রাজ্যপাল। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক।
তবে বৈঠক থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে শাহী এই বৈঠক সেরেই অধীর চৌধুরীর বাড়িতে পৌঁছে যান রাজ্যপাল। প্রায় আধ ঘন্টা মতো প্রদেশ সভাপতির বাড়িতেই ছিলেন ধনখড়।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন সাংসদ। রাতে হঠাত করে কেন অধীর চৌধুরীর বাড়ি রাজ্যপাল গেলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাণনি রাজ্যপাল। এমনকি অধীরবাবুও সাক্ষাৎ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে রাজনৈতিকমহলের মতে, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েই সম্ভবত আলোচনা হতে পারে প্রদেশ সভাপতির সঙ্গে।
শুধু বিজেপি নয়, ভোটের পরে আক্রান্ত হয়েছে বিরোধী নেতা-কর্মীরা। বাম-কংগ্রেসের বহু কর্মীই শাসকদলের হাতে আক্রান্ত। বিরোধীদের কন্ঠোরধ করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হচ্ছে। এই বিষয়েই মূলত অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যপালের আলোচনা হতে পারে বলে খবর।
সূত্রের খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন রাজ্যপাল ধনখড়। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রিপোর্ট তাঁর হাতেও তুলে দিতে পারেন রাজ্যপাল।
যদিও এখনও পিএমও কোনও সময় দেয়নি তাঁকে। এমনটাই সূত্রের খবর। শেষ মুহূর্তে যদি পাওয়া যায় তাহলে বিরোধীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে খবর।
উল্লেখ্য, দুদিনের সফরে মঙ্গলবার রাতেই দিল্লি পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর বুধবার সকালেই কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন ধনখড়।
শাসকদল তৃণমূলের দাবি, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল। যদিও সে বিষয়ে গুরুত্ব না দিয়েই একের পর এক মন্ত্রকে ঘুরছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications