বিজেপির কার্যনির্বাহী সভাপতি হলেন জেপি নাড্ডা! সভাপতি থাকছেন অমিত শাহই
বিজেপির কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। তবে আপাতত সভাপতির পথে থাকছেন অমিত শাহ।
বিজেপির কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। তবে আপাতত সভাপতির পথে থাকছেন অমিত শাহ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের বৈঠক হয়।

সব থেকে আগে ছিল জেপি নাড্ডার নাম
রাজনাথ সিং বলেন, অমিত শাহজির নেতৃত্বে বিজেপি বহু নির্বাচনে জিতেছে। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে, অমিত শাহ নিজেই বলছেন দলের সভাপতির পদ কাউকে দিলে ভাল হয়। বিজেপির সংসদীয় বোর্ডের তরফ থেকে জেপি নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত করা হয়েছে।
৩০ মে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে যাঁদের নাম উঠে এসেছিল তাঁদের মধ্যে সব থেকে আগে ছিল জেপি নাড্ডার নাম।

জেপি নাড্ডার পরিচিতি
হিমাচল প্রদেশের ব্রাহ্মণ পরিবারের সন্তান জেপি নাড্ডা। দলের শীর্ষ নেতৃত্বের পছন্দের এই বছর ৫৮-র নেতা। অন্যদিকে তিনি আরএসএস-এরও পছন্দের। তাঁর স্বচ্ছ ভাবমূর্তিও রয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। এছাড়াও নাড্ডা বিজেপির সংসদীয় বোর্ডেরও সদস্য। এই বোর্ডে বিজেপি গুরুত্বপূর্ণ নেতারা সদস্য হিসেবে রয়েছেন।

বিহার ও উত্তরপ্রদেশে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা
সূত্রের খবর অনুযায়ী বিহার ও উত্তর প্রদেশে বিজেপি নতুন সভাপতি নিয়োগ করতে চায়। বর্তমানে দুই রাজ্যে সভাপতির মদে রয়েছেন যথাক্রমে নিত্যানন্দ রাই এবং মহেন্দ্রনাথ পাণ্ডে। ইতিমধ্যেই দুই নেতাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications