রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর,পুরী থেকে আমেদাবাদে আনন্দের জোয়ার

দিনভর নানাবিধ উপাচার পালনের পর রথের রশিতে পড়বে টান। আর তার সঙ্গে সঙ্গেই শ্রীধাম পুরী থেকে আহমেদাবাদ মাতবে রথযাত্রার আনন্দে।

দিনভর নানাবিধ উপাচার পালনের পর রথের রশিতে পড়বে টান। আর তার সঙ্গে সঙ্গেই শ্রীধাম পুরী থেকে আমেদাবাদ মাতবে রথযাত্রার উৎসবের চরম আনন্দে। বিবিধের মিলনের মধ্য দিয়ে আজ দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। সকাল থেকেই হুগলির শ্রীরামপুরের মাহেশ থেকে নদীয়ার মায়াপুরে চলছে সাজো সাজো রব।

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর,পুরী থেকে আমেদাবাদে আনন্দের জোয়ার

৯ দিন ধরে চলা এই উৎসবে প্রায় ১০ লাখ ভক্ত সমাগম হতে চলেছে বলে খবর। আর উৎসবের শুরুর দিনে , এদিন দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি এদিন শুভেচ্ছা বার্তা জানান। দেশের উন্নয়নে যাতে আরও এগিয়ে যাওয়া যায় সেই বার্তাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, সকাল থেকেই পুরীতে ধুমধাম সহকারে পালিত হচ্ছে রথাযাত্রা। রথযাত্রা উপলক্ষ্য়ে পুরীতে ভোগ বিতরণে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে।

আমেদাবাদের রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এদিন দেখা যায় বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহকে।

এদিকে, আমেদাবাদের একটি মন্দিরে ইতিমধ্যেই রথ উপলক্ষ্যে পুজো পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দিরে বহু বছর ধরে মোদী পূজার্চনা করেন বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+