গুরুতর অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর কাকুকে গ্রেফতার করল CBI
এবার আরেক অবিজেপি রাজ্য অন্ধ্র প্রদেশে সিবিআই তৎপরতা। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাকুকে গ্রেফতার করল সিবিআই। তাঁর বিরুদ্ধে প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডিকে হত্যার অভিযোগ রয়েছে।
ওয়াই এস ভাস্কর রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনায়। বিবেকানন্দ রেড্ডি অন্ধ্র প্রদেশের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ভাই। নিজের বাসভবনেই খুন হয়েছিলেন তিনি। ২০১৯ সালের ১৫ মার্চ অন্ধ্র প্রদেশের বিধানসভোটের এক সপ্তাহ আগেই তিনি খুন হন।

প্রথমে রাজ্যপুলিশই তদন্ত করছিল। তার জন্য বিশেষ সিট গঠন করা হয়েছিল। ২০২০ সালে মামলার তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে। চার্জশিটে সিবিআইয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে বিবেকানন্দ রেড্ডি লোকসভা ভোটের টিকিট দাবি করেছিলেন। নিজের জন্য অথবা জগনোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা অথবা জগনমোহন রেড্ডির মা ওয়াই এস বিজয়াম্মার জন্য।












Click it and Unblock the Notifications