Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jagan Reddy on Adani: আদানির থেকে ঘুষ নেননি! অভিযোগ ঝেড়ে ফেললেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি

Jagan Reddy on Adani: আদানিকাণ্ডে নাম জড়াতেই যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চুক্তিপত্র স্বাক্ষরের জন্য ১৭৫০ কোটি টাকা ঘুষ (Bribery) দিয়েছিলেন আদানি। এমনই অভিযোগ আমেরিকার।

বৃহস্পতিবার সেই অভিযোগ নস্যাৎ করে জগন রেড্ডির দাবি, এই চুক্তি সরকারি এজেন্সির সঙ্গে হয়েছি। একে ব্যক্তিগত কারও স্বার্থ জড়িত নেই বলে দাবি ওয়াইএসআর কংগ্রেস সভাপতির (YSR Congress president)। বৃহস্পতিবার এনিয়ে সাংবাদিক বৈঠকও করেন তিনি।

REDDY

২০২১ সালের অগাস্ট মাসে অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সঙ্গে নাকি দেখা করে ঘুষ দিয়েছিলেন গৌতম আদানি (Gautam Adani)। ওই সাক্ষাতের বেশকয়েকদিন পর সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে ৭ গিগাওয়াট বিদ্যুৎ কিনতে রাজিও হয়ে যায় অন্ধ্রপ্রদেশ।

যদিও এদিনের সাংবাদিক বৈঠকে জগন রেড্ডি বলেন, "তামিলনাড়ু, অন্ধ্র ও ওড়িশাকে কেন্দ্রীয় সরকারের আওতাধীন সোলার এনার্জি কর্পোরেশন ২.৪৯ টাকা ইউনিট প্রতি বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিল। রাজ্যকে নানা সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু অন্ধ্রপ্রদেশ কোনওদিনই সস্তায় বিদ্যুৎ কেনেনি।"

ঘুষের অভিযোগ উড়িয়ে সংবাদমাধ্যমের একাংশকেও নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu) তাঁর বিরুদ্ধে মিথ্যে রটাচ্ছেন বলেও নিশানা জগন মোহন রেড্ডির। আদানির সঙ্গে তাঁর সাক্ষাৎ পারস্পারিক আস্থা অর্জনের জন্য করেছিলেন বলে দাবি রেড্ডির।

গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিউইয়র্কের আদালত। সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে রাজ্য সরকারগুলিকে ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি কর্তাদের বিরুদ্ধে।

জগন মোহন রেড্ডির বিরুদ্ধে অভিযোগ উঠতেই তা বিবৃতিতে খারিজ করে তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস। এর আগে তামিলনাড়ুর সরকার ও ওড়িশার নবীন পট্টনায়েকের বিজু জনতা দল অভিযোগ নস্যাৎ করে। রাজ্যগুলির সঙ্গে বিদ্যুৎ বণ্টন নিয়ে এমন কোনও চুক্তি হয়নি বলে দাবি করে খোদ আদানি গোষ্ঠীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+