Jagan Mohan Reddy: ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী, পাথরের আঘাত জগনের কপালে ক্ষত
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির উপরে হামলা চালানোর অভিযোগ। বিজয় ওয়াড়াতে রোড শো করছিলেন তিনি। সেই সময় কেউ তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। কপালে আঘাত লেখেছে জগনমোহনের। বাম চোখের ছিক উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন বিধায়ক ভেল্লামপল্লি তিনিও পাথরের আঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয়। যে বাসে করে তিনি রোড শো করছিলেন সেই বাসেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে রোড শো থামাননি তিনি। প্রাথমিক চিকিৎসার পর ফের রোড শো শুরু করেন তিনি।

নির্বাচনী প্রচার উপলক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ওয়াইএসআর কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি তেলুগু দেশম পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। কিন্তু মুখ্যমন্ত্রী বারবারই দলীয় কর্মী সমর্থকদের শান্তিতে রোড শো চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
মুখ্যমন্ত্রীর রোড শোয়ে এই হামলার ঘটনার পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় রোড শোয়ে। তবে মুখ্যমন্ত্রী রোড শো ছড়ে চলে যাননি। তিনি রোড শো পুরোটাই শেষ করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কারা পাথর ছুড়ল রোড শোয়ে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন কাপুরুষরাই এইরকম লুকিয়ে লুকিয়ে হামলা করে। সামনে থেকে লড়াই করার সাহস তাঁদের নেই বলেই তাঁরা এই কাজ করেছে।












Click it and Unblock the Notifications