বাড়ির পর এবার নিরাপত্তার কাটছাঁট, চন্দ্রবাবুর সুরক্ষায় বহাল মাত্র ৪ কনস্টেবল
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। তার সুরক্ষায় মাত্র চার জন কনস্টেবল। এমনই দুরাবস্থা হয়েছে চন্দ্রবাবু নাইডুর। জগনমোহন রেড্ডি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ করেই চলেছেন।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। তার সুরক্ষায় মাত্র চার জন কনস্টেবল। এমনই দুরাবস্থা হয়েছে চন্দ্রবাবু নাইডুর। জগনমোহন রেড্ডি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ করেই চলেছেন। সাধারণ নাগরিকের পর্যায়ে নিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কয়েকদিন আগেই বিজয়ওয়াড়া বিমানবন্দরে সাধারণ যাত্রীদের সঙ্গেই লাইনে দাঁড়াতে হয়েছে তাঁকে।

ভিআইপি গেটে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁর তৈরি সরকারি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার কোপ পড়েছে তাঁর নিরাপত্তাতেও। জেড ক্যাটারোরির নিরাপত্তা পাওয়া চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তায় এখন রয়েছে মাত্র চার জন কনস্টেবল, প্রতিচি শিফটে থাকছেন দু'জন করে কনস্টেবল।
এতোদিন চন্দ্রবাবুর নিরাপত্তায় থাকত ১৫ জনের স্পেশাল পুলিস টিম। তারমধ্যে রাজ্য সরকার ফিরিয়ে নিয়েছে দুই চিফ সিকিউরিটি অফিসার।
এমনকী চন্দ্রবাবু নাইডুর অমরাবতীর বািড় থেকেও নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। চিত্তুর জেলার নরাভেরাপল্লির গ্রামের বািড়তেও কোনও নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে না। চন্দ্রবাবু নাইডুর পরিবারের লোকেদেরও নিরাপত্তা তুলে নিয়েছেন জগনমোহন সরকার। তাঁর ছেলে নারা লোকেশের নিরাপত্তার জন্য মাত্র দুজন কনস্টেবল দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাথোত্রি সুচরিতা জানিয়েছেন পুলিসের সঙ্গে বৈঠক করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা কম করায় যে তিনি বিন্দুমাত্র ভিত নন সেকথা জানিেয়ছেন চন্দ্রবাবু নাইডু।












Click it and Unblock the Notifications