'ত্রেতাযুগের ছায়ায় আবৃত কলিযুগ', রাম মন্দিরের উদ্বোধনের আগেই বার্তা জগৎগুরু রামভদ্রচারিয়ার

আজই সেই ঐতিহাসিক দিন। অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে রাম লালার মূর্তিতে। গোটা দেশ আবেগে ভাসছে। কয়েক হাজার ভিভিআইপি সমাগম হয়েছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই ৫৫০ বছরের প্রতিক্ষার অবসান হবে।

এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পেরে জগৎগুরু রামভদ্রচারিয়া বার্তা দিয়েছেন 'ত্রেতাযুগের ছায়ায় আবৃত কলিযুগ'। ফের রাম রাজ্যের সূচনা হতে চলেছে অযোধ্যায়। তিনি সব সনাতন ধর্মের ধারত বাহকদের শ্রীরামের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন।

Jagadguru Rambhadracharya

এই মাহেন্দ্রক্ষণে গোটা দেশ সাক্ষী হতে পারবে। সেকারণে সনাতন ধর্মের ধারক-বাহকদের ধন্যবাদ জানিয়েেছন তিনি। এবং শ্রীরামের চারিত্রিক বৈশিষ্ট্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন জগৎগুরু। প্রতিদিনের জীবন যাপনে যাতে সকলে ভগবান শ্রীরামের আদর্শমেনে চলেন তার বার্তা দিয়েছেন।

১৪ বছরের বনবাস শেষ করে শ্রীরাম যখন অযোধ্যায় ফিরেছিলেন তখন যে আনন্দ অযোধ্যাবাসী মেতে উঠেছিলেন আজ গোটা দেশ তাতে মেতে উঠেছে। এমনই মন্তব্য করেছেন জগৎগুরু।

যাঁরা এই মহান সময়ের সাক্ষী হওয়ার আমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করেছেন তাঁদের বিনাশ কালে বিপরীত বুদ্ধি হয়েছে। সেকারণেই তাঁরা এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে বার্তা দিয়েছেন জগৎগুরু। যাঁরা এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারছেন তাঁরা দেখতে পারেবন কীভাবে গোটা দেশে রামরাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে।

তিনি স্মৃতি রোমন্থন করে বলেছেন এই খানে আমরা এসেছিলাম যখন রামলালা একটি তাঁবুর মধ্য থাকতেন। এখন তাঁর জন্য বিশাল মন্দির তৈরি হয়েছে। তাতে বিশালাকৃতির মূর্তি স্থাপিত হয়েছে। এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই রাম রাজ্যের সূচনা হবে গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+