গলায় লাভ বাইট, বিছানায় 'ঘনিষ্ঠ' অবস্থায় জ্যাকলিন! ছবি ফাঁস হতেই এটা কি বললেন অভিনেত্রী

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জ্যাকলিন! আর তা নিয়ে চর্চার শেষ নেই। গত কয়েকদিন আগেই জালিয়াত সুকেশের সঙ্গে অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়। যা যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বি

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জ্যাকলিন! আর তা নিয়ে চর্চার শেষ নেই। গত কয়েকদিন আগেই জালিয়াত সুকেশের সঙ্গে অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়। যা যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। আজ আরও একটি ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে।

যেখানে জ্যাকলিনকে এবং চন্দ্রশেখরকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, গলার কাছে একেবারে লাভ বাইটও দেখা যাচ্ছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই অস্বস্তিতে অভিনেত্রী। শুধু তাই নয়, মুখও খুললেন তিনি।

বিবৃতিতে কি বললেন অভিনেত্রী

বিবৃতিতে কি বললেন অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী তাঁর বিবৃতি জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, এই দেশের মানুষ সবসময়েই যোগ্য সম্মান এবং ভালোবাসা দিয়েছে। সেই তালিকায় আমার সংবাদ মাধ্যমের বন্ধুরাও রয়েছেন। এবং তাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু আমি এই সময়ে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই সময়ে আমার সবথেকে কাছের বন্ধু এবং অনুগামীরা একই ভাবে আমার পাশে থাকবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রীর আবেদন, এমন কোনও ব্যক্তিগত ছবি যাতে ভাইরাল না করা হয়। আর এতে আমার ব্যক্তিগত মুহূর্ত, আমার গোপনীয়তায় আঘাত করে বলে দাবি অভিনেত্রীর। বিচার ব্যবস্থায় আমার বিশ্বাস রয়েছে, আর তা আমি পাব বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ...!

ঘনিষ্ঠ অবস্থায় ভাইরাল ছবি

ঘনিষ্ঠ অবস্থায় ভাইরাল ছবি

এর আগেও জ্যাকলিনের এবং সুকেশের ছবি সামনে এসেছিল। আর তাতে স্পষ্ট হয়েছিল দুজনের সম্পর্কের বিষয়টি। যদিও সেই ছবি খুবই সাধারণ। তাতে দেখা যাচ্ছিল যে সুকেশ এবং জ্যাকলিন সেলফি তুলেছেন। সেখানে একে-অপরকে শুধুই গালে চুম্বন খেতে দেখা যাচ্ছিল। তবে এবার ভাইরাল হওয়া ছবিটা খুবই সাহসী! বিছানায় শুয়ে তোলা ছবিটি। একে অপরকে জড়য়ে রয়েছেন। ছবিতে স্পষ্ট জ্যাকলিনের গলার লাভ বাইট। আর এতে বোঝা যাচ্ছে সম্পর্ক শুধুমাত্র একটা জায়গাতে আটকে থাকেনি। তা শারীরিক পর্যায়েও এগিয়েছে।

অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে

অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে

সুকেশের আইনজীবী ইডির আধিকারীকদের জানিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর মক্কেলের। এর আগে এই মামলায় জ্যাকলিনকেও জেরা করেছেন ইডির আধিকারীকরা। জ্যাকলিনকে ৪টি বিলাস বহুল গাড়ি এবং ১০টি হিরের আংটি উপহার দিয়েছিলেন সুকেশ। ইতিমধ্যে তা স্বীকারও করেছে। তবে এখানেই শেষ নয়, বিষয়টি ক্রমশ জটিল হয়েছে। বর্তমানে অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে।

সুকেশের বিরুদ্ধে চার্জশিট ইডির

সুকেশের বিরুদ্ধে চার্জশিট ইডির

দিল্লির রোহিনী জেলে বন্দি থাকা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা গিয়েছে ইডি। ইডির চার্জশিটে নাকি উল্লেখ করা হয়েছে, তিহার জেলে বন্দি থাকা অবস্থাতেই এক ব্যবসায়ীর স্ত্রীর থেকে ২০০ কোটি টাকার তোলা আদায় করেছিলেন চন্দ্রশেখর। পাশাপাশি জেলে থাকার সময়ে তাঁর সঙ্গে জ্যাকলিনের ফোনালাপ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+