কাশ্মীর : সোপিয়ানে জঙ্গি হামলায় শহিদ ৩ সেনা জওয়ান, মৃত ১ মহিলা

জম্মু কাশ্মীরের সেনা কনভয়ে ফের একবার জঙ্গি হামলা। হামলার ঘটনায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৩ সেনা। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন সেনা কর্মী।

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : জম্মু কাশ্মীরের সেনা কনভয়ে ফের একবার জঙ্গি হামলা। হামলার ঘটনায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৩ সেনা। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন সেনা জওয়ান। আহতদের মধ্যে রয়েছেন একজন মেজর পদাধিকারীর সেনা জওয়ানও।

এদিকে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন একজন স্থানীয় মহিলা। জানা গিয়েছে ভোররাতে চিত্রগাম এলাকায় সেনা কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। শুরু হয় গুলির লড়াই।

কাশ্মীর : সোপিয়ানে জঙ্গি হামলায় শহিদ ৩ সেনা জওয়ান, ৫ জন আহত

কাশ্মীরের কুঙ্গু গ্রামে একটি তল্লাশি অভিযান সেরে ফেরার সময় ভারতীয় সেনার ওপর হামলা চালায় নাশকতাবাদীরা। যদিও মোট কতজন জঙ্গি আক্রমণ শানায়, তার সংখ্যা স্পষ্ট নয় এখনও।

এদিকে, কিছুদিন ধরেই কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা ক্রমাগত বাড়তে থাকে। গত ১৪ ফেব্রুয়ারি হান্ডওয়াড়ায় দুপক্ষের লড়াইয়ে ৪ জওয়ান ও ৪ জন জঙ্গি মারা যায়। এরপর বান্দিপোরাতেও নিকেশ করা হয় ৩ জঙ্গিকে। সেনা সূত্রের খবর মোট ২২ জন জঙ্গিকে গত দুমাসে নিকেশ করা হয়েছে একের পর এক সংঘর্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+