J-K Reservation Bill: লোকসভা ভোটের আগে বড় সাফল্য, রাজ্যসভায় পাস জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল
লোকসভা ভোটের আগে বড় সাফল্য মোদী সরকারের। রাজ্যসভায় পাস হয়ে গেল জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল। এবার থেকে কাশ্মীরি পণ্ডিত এবং পিওকে থেকে আসা শরণার্থীদের সংরক্ষণ আইনত সিদ্ধ হল। এর আগে কাশ্মীরে রেকগনাইজেশন সংশোধনী বিল পাস হয়ে গিয়েছে লোকসভায়।
এর আগে ৩৭টি আসন ছিল জম্মুতে। ডিলিমিটেশন শুরু হওয়ার পরে ৪৩টি আসন রয়েছে। আগে কাশ্মীরে ৪৬টি আসন ছিল কাশ্মীরে। ডিলিমিটেশনের পরে রয়েছে ৪৭টি আসন। ২৪টি আসন সংরক্ষিত হয়ে রইল পিওকের জন্য। ২০০৪ সালে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল তৈরি হয়েছিল।

২০১৯ সালে তৈরি হয়েছিল জম্মু ও কাশ্মীর রিওরগানাইজেশন বিল। সেই বিলে তপশিলি জাতি-উপজাতি িনয়ে সংরক্ষণের কথা বলা হয়েছিল। এই বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছেন, পিওকে ভারতেরই অংশ। এবং কোনও মূল্যেই তার সঙ্গে কোনও রকম আপোস করবে না বিজেপি। দেশের জমি এবং দেশের সেনাকে নিয়ে একেবারেই উদার হৃদয় নয় বিজেপি।
লোকসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল পাস করায় অনেকটাই লাভ হবে ভোট ব্যাঙ্কের। একদিকে যেমন ৩৭০ ধারা বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মোদী সরকারের সিদ্ধান্ত বৈধ। এবং মোদী সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদেশ এক সংবিধানই হওয়া উচিত। সেক্ষেত্রে কেবল মাত্র কাশ্মীরের জন্য আলাদা সংবিধান কেন হবে।












Click it and Unblock the Notifications