J & K-Haryana Exit Poll: কাশ্মীরে চাপে বিজেপি, হরিয়ানায় ফিরছে কংগ্রেস, আভাস ইন্ডিয়া টিভি অ্যাক্সিসের সমীক্ষায়

লোকসভা নির্বাচনের পর দুই রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হল। এবার জোট করেই সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক বাধ্যবাধকতা থাকছে কেন্দ্রের বিজেপি সরকারের। তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম বড় পরীক্ষা বিজেপির। সেইসঙ্গে লোকসভায় শক্তি বাড়ানোর পর দুই রাজ্যে নিজেদের আধিপত্য কতটা বাড়ল কংগ্রেসের সেটাও দেখার রাহুল গান্ধীদের। এই প্রেক্ষাপটে শনিবার দুই রাজ্যের বিধানসভা ভোট সমাপ্ত হল।

হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর এই দুই রাজ্যে ছিল বিধানসভা ভোট। বিশেষ করে উপত্যকার ভোট বড় পরীক্ষা গেরুয়া শিবিরের কাছে কারণ ৩৭০ ধারা রদ করার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। ক্ষমতায় আসার পর থেকেই কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। তবে তার মধ্যে সবথেকে বড় পদক্ষেপ হল ৩৭০ ধারা বিলোপ। উপত্যকার বড় অংশের মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে বিজেপর নীতি বা আদর্শ তাদের সঙ্গে মানান সই নয়।

এই প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠাকে হাতিয়ার করে উপত্যকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেছে গেরুয়া শিবির। স্পর্শকাতর কাশ্মীরে একাধিক দফায় ভোট হয়েছে। শনিবার শেষ পর্বের ভোটের পর বুথ ফেরত সমীক্ষা সামনে এল। একাধিক সংস্থাই বুথ ফেরত সমীক্ষা করেছে। তারমধ্যে অন্যতম ইন্ডিয়া টিভি অ্যাক্সিস। এই সংস্থার সমীক্ষাতে বলা হয়েছে রাজ্যে ৯০ আসনের মধ্যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট পেতে পারে ৩৪-৪৫টি আসন, বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪টি আসন। অন্য দলগুলি ১৬ থেকে ২৬টি আসনে জয় লাভ করতে পারে।

কাশ্মীর থেকে এবার নজর রাখা যাক হরিয়ানার দিকে। এই রাজ্যে গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে বিজেপি। ফলে প্রতিষ্ঠান বিরোধিতা ক্রমশ বেড়েছে এই রাজ্যে। তার উপর কুস্তিগীরদের আন্দোলনও বড় ফ্যাক্টর এই রাজ্যে। এই রাজ্যে ৯০টি আসনে এক দফাতেই ভোট হয়েছে।

ইন্ডিয়া টিভি অ্যাক্সিস-র সমীক্ষা অনুসারে এখানেও ক্ষমতা হারাতে পারে বিজেপি। ১০ বছর পর এই রাজ্যে ক্ষমতায় ফেরার গন্ধ পাচ্ছে কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৫৯টি আসন, বিজেপি পেতে পারে পেতে পারে ২৩টি আসন, অন্য দলগুলি পেতে পারে ৮ আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+