Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu Kashmir elections exit-polls 2024: সি ভোটারে এনসি-কং জোটের জয়ের ইঙ্গিত, জম্মু-কাশ্মীরে ধরাশায়ী বিজেপি?

Jammu Kashmir elections India Today C Voter exit-polls result 2024: তিন দফায় আগেই সম্পন্ন হয়েছিল জম্মু ও কাশ্মীরের ভোট (Jammu and Kashmir Elections)। শনিবার এক দফাতেই শেষ হল হরিয়ানার বিধানসভার ভোটও। ৮ অক্টোবর মঙ্গলবার রয়েছে ভোটগণনা। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষা কী আভাস মিলছে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক দলগুলি। দুই রাজ্য়ে ক্ষমতার পালাবাদল নাকি প্রত্য়াবর্তন হবে, নজর সেদিকেই।

ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এক্সিট পোলে (India Today and C Voter Exit Poll) ইঙ্গিত বিজেপি জম্মুতে (Jammu) বড় জয় পেতে পারে। জম্মুর ৪৩টি আসনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী শুধু জম্মুতেই বিজেপি ২৭ থেকে ৩১ টি আসন পেতে পারে। কংগ্রেস-এনসি জোট (Congress NC alliance) ১১ থেকে ১৫ টি আসন পাবে বলে ইঙ্গিত। অন্যদিকে পিডিপি (PDP) ০-২ আসন পেতে পারে। অন্যান্য শূন্য থেকে ১।

congress

তবে কাশ্মীরে ৪৭টি আসনে ঘুরে যেতে পারে খেলা। কাশ্মীরে এনসি কংগ্রেস জোট পেতে পারে ২৯ থেকে ৩৩ টি আসন। বিজেপি পেতে পারে মাত্র ০-১ আসন। অন্য়দিকে ৬-১০টি করে আসন যেতে পারে পিডিপি ও অন্য়ান্য়দের ঝুলিতে।

অর্থাৎ ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট ৯০ আসনে ৪০-৪৮টিই পেতে পারে ন্য়াশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেতে পারে এই জোট। অপরদিকে বিজেপির সর্বসাকুল্য়ে ঝুলিতে আসতে পারে ২৭-৩২টি আসন। অন্য়দিতে পিডিপি ও অন্য়ান্য়রা পেতে পারে ৬ থেকে ১১টি আসন।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনসি ও কংগ্রেস জোটের ওমর আবদুল্লার (Omar Abdullah) জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী হওয়ার সম্ভাবনা ৩৯ শতাংশ। বিজেপির রবিন্দর রায়নার (Ravinder Raina) সম্ভাবনা ১২ শতাংশ। অন্য়দিকে পিডিপির মেহবুবা মুফতির (Mehbooba Mufti) মুখ্য়মন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯ শতাশ।

সি ভোটার ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, জম্মু কাশ্মীরে এই ফলাফলের নেপথ্য়ে ৩৭ শতাংশ ফ্য়াক্টরই বেকারত্ব। বাকি মুদ্রাস্ফিতী, বিদ্য়ুতের সমস্য়া ও অন্য়ান্য় স্থানীয় সমস্য়াও ভোটে অন্য়ান্য় ফ্য়াক্টর হিসেবে কাজ করেছে।

বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই কড়া নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে। রাজৌরি স্ট্রং রুমের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নজরদারি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। ইভিএমের সুরক্ষায় আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা। জম্মু ও কাশ্মীরে এবার ত্রিমুখী লড়াই। লড়াইয়ের ময়দানে বিজেপি, পিডিপি ও কংগ্রেস-ন্য়াশনাল কনফারেন্স জোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+