কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে হামলাকারী জঙ্গি পুলিশকর্মীর সন্তান, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কাশ্মীরের পুলওয়ামায় সিআরাপিএফ ক্য়াম্পে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে আসছে চমকে দেওয়ার মতো কিছু তথ্য।

কাশ্মীরের পুলওয়ামায় সিআরাপিএফ ক্য়াম্পে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে আসছে চমকে দেওয়ার মতো কিছু তথ্য। পুলওয়ামার অওন্তীপোরার সিআরপিএফ ক্যাম্পে ৩ সশস্ত্র জঙ্গি হামলায় রবিবারই চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, এই হামলায় মৃত জঙ্গির মধ্যে একজন ফরদিন আহমেদ খান্ডে। ১৬ বছরের কিশোর ফরদিনের বাবা পেশায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থানার পুলিশ কনস্টেবল।

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে হামলাকারী জঙ্গি পুলিশকর্মীর সন্তান, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ফরদিন দশম শ্রেনীর ছাত্র। তিন মাস আগে সে জঙ্গি শিবিরে যোগ দিয়েছে বলে দাবি সূত্রের। ত্রালের বাসিন্দা ফরদিনের পরিচিতি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, ঘটনার প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে , এই হামলার সঙ্গে জড়িত সমস্ত জঙ্গিদেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। মৃত আরেক জঙ্গি,মনজুর বাবা দ্রুবগামের বয়স ২২ বছর। রবিবার সিআরপিএফ ক্য়াম্পে জইশ জঙ্গিদের ফিদায়েন হামলায় খোদ পুলিশের ঘরের ছেলের নাম উঠে আসায়, তা নিরাপত্তাবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে।

এদিকে, এই হামলার পর, থেকে গোটা পুলওয়ামা জুড়ে চিরুনি তল্লাশি চলছে । রবিবার, সিআর পিএফ ট্রেনিং ক্যাম্পে গ্রেনেড হামলা সহ জঙ্গিরা যেভাবে গুলিবর্ষণ শুরু করে , তাতে আরও বহু জঙ্গি এই হামলায় যুক্ত বলে সন্দেহ পুলিশের। যদিও , ঘটনাস্থলেই খতম করা হয় ৩ জঙ্গিকে। মৃতদের মধ্যে অন্যতম ফরদিনের সঙ্গে পুলিশ যোগ, আপাতত চিন্তায় রেখেছে প্রশাসনকে। উল্লেখ্য, এই ধরনের কমবয়সী জঙ্গিদের দিয়ে ফিদায়েন হামলা শেষ ২০০৩ সালে দেখা গিয়েছে। তারপর আবারও জঙ্গি হামলায় সেই পুরনো ট্রেন্ড ফিরে আসতে দেখা গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+