কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ধৃত ডিএসপিকে কত লাখ টাকার 'অফার' দিয়েছিল সন্ত্রাসবাদীরা! চাঞ্চল্য
শনিবার জম্মু ও কাশ্মীরে ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ দাবিন্দর সিংকে ২ জঙ্গিদের সঙ্গে একটি গাড়ির ভিতর থেকে গ্রেফতার করে উপত্যকার পুলিশ। অভিযোগ ছিল ৩০ জন জঙ্গির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার সন্দেহ রয়েছে দাবিন্দর সিংয়ের বিরুদ্ধে। ভূস্বর্গের পুলিশ সাফ ভাষায় জানিয়ে দিয়েছে যে দাবিন্দরকে তাঁরা 'জঙ্গি' হিসাবেই দেখছে। এবার সেই ঘটনা ঘিরে প্রাথমিক তদন্তের রিপোর্ট সামনে এসেছে।

১২ লাখ টাকার 'অফার'
গাড়িতে ২ জঙ্গিকে পাচার করার জন্য ধৃত পুলিশ কর্তা দাবিন্দর সিংয়ের কাছে ১২ লাখ টাকার অফার দিয়েছিল জঙ্গিরা। এমন বক্তব্যই ঘটনা ঘিরে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সেদিন কাশ্মীরের রাস্তা দিয়ে জঙ্গিদের পাচার করার কাজের জন্যই এমন 'অফার' দাবিন্দর পেয়েছিলেন বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে।

কোন এলাকা জঙ্গিদের পার করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সিংয়ের ওপর?
প্রসঙ্গত, জঙ্গিদের বানিহাল টানেল পার করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল দাবিন্দর সিংয়ের ওপর। আর তার বদলে দাবিন্দরকে টাকা দেবে বলে জঙ্গিরা ১২ লাখ টাকা অফার করে। এদিকে, পুলিশের হাতে ধরা পড়ার পর দাবিন্দর দাবি করেন যে, যে দুই জঙ্গির সঙ্গে তিনি ধরা পড়েছেন, সেই দুই জঙ্গিকে তিনি আত্মসমর্পণ করাতে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের দাবি, উপত্যকার পুলিশের কাউকেই দাবিন্দর আগে থেকে এই আত্মসমর্পণের বিষয়টি সম্পর্কে অবহিত করে রাখেননি। ফলে সন্দেহ আরও বেড়ে যায়।

জঙ্গিদের আগেও পারাপার করেছেন দাবিন্দর!
এর আগেও দাবিন্দর একাধিক জঙ্গিকে পারাপার করিয়েছেন কাশ্মীরে। এমনই দাবি পুলিশ সূত্রের। এর আগে, ৫ বার এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। দাবিন্দরের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে একরাশ অস্ত্রশস্ত্র।

দিল্লিতে সংসদে হামলায় দোষী জঙ্গি আফজালও নাম বলেন দাবিন্দরের!
আইপিএস দবিন্দর সিংয়ের নাম জড়িয়ে গিয়েছে সংসদ হামলায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর সঙ্গে । আফজাল একটি চিঠিতে সেই সম আইপিএস দাবিন্দরের নাম উল্লেখ করেছিল। আফজাল জানান, দাবিন্দর তাকে জোর করে দিল্লিতে এই হামলার জন্য। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দাবিন্দর সিংকে নিয়ে ।












Click it and Unblock the Notifications