কাশ্মীর: অশান্তির মধ্যেই ভারতীয় সেনার নিয়োগ পরীক্ষায় ৮০০ পরীক্ষার্থী
ভারতীয় সেনায় নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হলেন ৮০০ কাশ্মীরি।
পাক মদতপুষ্ট জঙ্গি বুরহান ওয়ানির শাগরেদ সবজারের মৃত্যুতে কাশ্মীর উপত্যকার উত্তাল হওয়ার ছবিকে কার্যত বুড়ো
আঙুল দেখিয়ে, ভারতীয় সেনায় নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হলেন ৮০০ কাশ্মীরি। গোটা কাশ্মীর , জঙ্গি সবজারের মৃত্যু ঘিরে উত্তাল হওয়ার পর জারি হওয়া কারফিউএর জেরে কার্যত স্তব্ধ।

জানা গিয়েছে এই নিয়োগ পরীক্ষার জন্য প্রায় ৮১৫ জন প্রার্থীর আবেদন পত্র জামা পড়েছে কার্ফিউ অধ্যুষিত কাশ্মীরে। এঁদের মধ্যে ৮০০ জন আসতে পেরেছেন পরীক্ষা দিতে। জানা গিয়েছে এই পরীক্ষার্থীরা ইতিমধ্যেই শারিরীক ও স্বাস্থ্য দুটি ক্ষেত্রেই উত্তীর্ণ হয়েছেন।
J&K: 799/815 selected candidates appeared in Common Entrance Exam for Indian Army Junior Commissioned Officrs&other ranks at Srinagar&Pattan pic.twitter.com/vac1MdeMS7
— ANI (@ANI_news) May 28, 2017
জঙ্গি সংগঠনগুলির ভ্রুকুটি এড়িয়ে ,সেনার জুনিয়ার কমিশনড অফিসার পদের পরীক্ষায় এই স্থানীয় যুবক যুবতীরা উত্তীর্ণ হন। এদিকে, জঙ্গি সবজারের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল কাশ্মীরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে উপত্যকার একাধিক জায়গায় বিধি নিষেধ আরোপিত হয়েছে।












Click it and Unblock the Notifications