কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে নিহত হয়েছে ২ হিজবুল মুজাহিদ্দিন। এনকাউন্টারের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক জঙ্গিকে।
জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে নিহত হয়েছে ২ হিজবুল মুজাহিদ্দিন। এনকাউন্টারের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক জঙ্গিকে।

কুলগামের খুদওয়ানি এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে, এমন খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন সেনার ওপর গুলি চালাতে থাকে জঙ্গিরা।
এদিকে, জঙ্গিদের গুলি বর্ষণের মুখে পাল্টা হামলা চালায় সেনাও। ফলে মারা য়ায় ২ জন জঙ্গি। মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদ্দিনের সদস্য বলে জানা গিয়েছে। এর আগে গতকালই কাশ্মীরের সোপিয়ানে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে মারা গিয়েছে এসক জঙ্গি। গ্রেফতার করা হয় আরেক জঙ্গিকে।

Click it and Unblock the Notifications