আদালত না বলা পর্যন্ত যোগী সরকারকে ক্ষতিপূরন দেবেন না, উত্তরপ্রদেশের মুসলিমদের আবেদন আইইউএমএল-এর

আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন উত্তরপ্রদেশের কোনও মুসলিম যোগী সরকারকে ক্ষতিপূরণ বাবদ কোনও টাকা না দেয়। এরকমই আবেদন রাখল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।

বশির আহমেদ খানের বক্তব্য

বশির আহমেদ খানের বক্তব্য

এই বিষয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা বশির আহমেদ খান বলেন, 'যতক্ষণ না আদালত বলছে ততক্ষণ সরকার কাউকে দাঙ্গাবাজ ঘোষণা করতে পারে না। এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। উত্তরপ্রদেশ পুলিশ ২৪ জনের মতো আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।' পাশাপাশি তিনি আরও দাবি করেন যে প্রধানমন্ত্রীকে দেশবাসীকে আস্বস্ত করতে হবে যে কোনওভাবেই দেশে এনআরসি লাগু করা হবে না। এবং সিএএ-কেও পরবর্তীতে বাতিল করা হবে।

২৮ টি পরিবারকে ইতিমধ্যে নোটিশ

২৮ টি পরিবারকে ইতিমধ্যে নোটিশ

উত্তরপ্রদশের বিভিন্ন শহরে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বাস,গাড়িতে আগুন লাগানো হচ্ছিল, তখনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে যারা এমন কাজ করেছেন, তাদের থেকেই নেওয়া হবে এর ক্ষতিপূরণ। আর সেই মতো ২৮ টি পরিবারের কাছে ইতিমধ্যে নোটিশও পৌঁছে গিয়েছে যোগী সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, সরকারি প্রথম নোটিসটিতে নোটিসে ১৪. ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলা হয়েছে।

যোগী আদিত্যনাথের বার্তা

যোগী আদিত্যনাথের বার্তা

যে দিন লখনউ থেকে কানপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে সেদিনই যোগী আদিত্যনাথের তরফে সাফ বার্তা এসেছিল যে , যারা সরকারী সম্পত্তি নষ্ট করেছে, তাদের 'যোগ্য জবাব' দেওয়া হবে। তখনই তিনি জানিয়ে দেন, সরকারী সম্পত্তি নষ্ট যারা করেছে , তাদের থেকেই নেওয়া হবে এর ক্ষতিপূরণ। এজন্য সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হবে বিক্ষোভকারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+