রাম মন্দির ও প্রস্তাবিত মসজিদ ধর্মনিরপেক্ষতাকে শক্তিশালী করবে! IUML নেতার মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল
Ram Mandir: রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। রাম মন্দির দেখতে ভিড় করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনও। সেই সময় আইইউএমএল নেতা পানাক্কাদ সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গালের মন্তব্য আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। এই আইইউএমএল নেতা বাম শাসিত কেরলের রাজ্য সভাপতি। আইইউএমএল কেরলে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের শরিক এবং সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাদের প্রভাব রয়েছে।
আইইউএমএল কেরল রাজ্য সভাপতির বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরির বিরোধিতার দরকার নেই। সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, পানাক্কাদ সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল বলেছেন, নতুন শিব মন্দির এবং প্রস্তাবিত মসজিদ উভয়ই দেশের ধর্মনিরপেক্ষতাকে শক্তিশালী করবে।

আইইউএমএল রাজ্য সভাপতি পানাক্কাদ সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গালের যে বক্তব্যটি ভাইরাল হয়েছে, তা ২৪ জানুয়ারি কেরলের মালাপ্পুরমের মাঞ্জেরিতে একটি অনুষ্ঠানের বলে জানা গিয়েছে। তবে কেরলের সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ বিরোধী জোটের আইইউএমএল নেতার এমন মন্তব্যকে নিশানা করেছে। যদিও বিরোধী নেতা ভিডি সতীসান ও রাজ্য আইইউএমএলের বর্ষীয়ান নেতা পিকে কুনহালিকুট্টি এব্যাপারে থাঙ্গালের মন্তব্যকে সমর্থন করে বলেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিধানসভায় বিরোধী নেতা ভিডি সতীসান বলেছেন, আইইউএমএল নেতা বিদ্বেষ ও বিভাজনের প্রচারের বিরুদ্ধে কথা বলেছেন।
ভিডিওতে পানাক্কাদ সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল আরও বলেছেন, রাম মন্দিরের বাস্তবতা সেখানেই, যেখানে বিপুল সংখ্যাক মানুষ ভক্তি সহকারে পুজো করে। তাই এব্যাপারে বিরোধিতা করার কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। আইইউএমএল নেতা বলেছেন, আদালতের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ এখনও তৈরি হয়নি। তবে এই দুটিই ভারতের অংশ বলে মন্তব্য করেছেন তিনি।
ওই ভিডিওতে আইইউএমএল নেতাকে বলতে শোনা গিয়েছে, রাম মন্দির ও বাবরি মসজিদ উভয়ই দেশার ধর্মনিরপেক্ষতার সেরা উদাহরণ। তিনি বলেছেন, বাবরি মসজিদ কর সেবকরা ধ্বংস করেছিল, সেই সময় তারা এর বিরোধিতা করেছিলেন। কিন্তু দেশের মুসলিমরা এর মোকাবিলায় তাদের অবস্থান জানিয়েছেন।
আইইউএমএল রাজ্য সভাপতির এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে দলের কেরল শাখার তরফে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গান্ধীর রাম রাজ্য আরএসএসের রাম রাজ্য থেকে আলাদা, যা রাজনৈতিক নেতারা জানেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications