এটা ‘‌অমানবিক’‌, গঙ্গায় দেহ ভেসে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

এটা ‘‌অমানবিক’‌, গঙ্গায় দেহ ভেসে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

সম্প্রতি উত্তরপ্রদেশে গঙ্গা–যমুনা নদীতে একাধিক দেহ ভেসে আসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। যোগীর সরকার বিরোধী দলগুলির কাছ থেকে এই ঘটনার জন্য নিন্দিত হয়েছেন। বৃহস্পতিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনা নিয়ে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। প্রিয়াঙ্কা এও জানান যে এটা অমানবিক ও অপরাধমূলক।

এটা ‘‌অমানবিক’‌, গঙ্গায় দেহ ভেসে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর


প্রিয়াঙ্কা জানিয়েছেন, উত্তরপ্রদেশে যেটা হয়েছে তা অমানবিক ও অপরাধমূলক। সরকার নিজের ভাবমূর্তি গড়তে ব্যস্ত আর মানুষ অকল্পনীয়ভাবে ভুক্তভোগী হচ্ছেন। তিনি বলেন, '‌এই ঘটনার দ্রুত বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে, যেখানে হাইকোর্টের বিচারপতি নেতৃত্ব দেবেন।’‌ প্রসঙ্গত, বালিয়া সহ উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় গঙ্গা নদীতে একাধিক দেহ ভেসে আসতে দেখা যায়। একই ঘটনা ঘটে বিহারেও।

কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইটে বলেন, '‌বালিয়া ও গাজিপুরের গঙ্গায় একাধিক দেহ ভাসছে। রিপোর্টে বলা হয়েছে উন্নাওতে নদীর ধারে গণদেহ পোড়ানো হচ্ছে। লখনউ। গোরক্ষপুর, ঝাঁসি ও কানপুর থেকেও এ ধরনের খবর পাওয়া গিয়েছে।’‌ এর আগে প্রিয়াঙ্কা গান্ধী ভ্যাকসিন নিয়েও মোদী সরকারকে খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, '‌ভারত বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদক রাষ্ট্র। কেন্দ্রের বিজেপি সরকার ১২ এপ্রিল টিকা উৎসব পালন করেছে। কিন্তু টিকা সরবরাহের আয়োজন করেনি। তাই ৩০ দিনের মধ্যে দেশের টিকাদানের হার ৮২% কমেছে।’‌

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের জেরে প্রচুর মানুষের মৃত্যু হলেও অধিকাংশ রাজ্য সরকারই মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছেন না। এরই মাঝে গঙ্গা ও যমুনা নদীতে দেহ ভেসে আসার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশ ও বিহারের বহু জায়গাতেই গঙ্গায় দেহ ভালতে দেখা গিয়েছে। যার মধ্যে করোনায় মৃতদেহ রয়েছে। এভাবে নদীতে দেহ ভেসে আসার ঘটনায় রোগ সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+