'পাকিস্তান এখনও জঙ্গিদের লাশ গুনছে, আর বিরোধীরা প্রমাণ চাইছেন', কোরাপুটে আর কী বললেন মোদী
ভোট ময়দানে বিজেপির তারকা প্রচারক মোদী! এদিন ও়ডিশার কোরাপুটে তাঁর জনসভা ঘিরে রীতিমত চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। জনসভা ঘিরে এদিন সকাল থেকেই সাজো সাজো রবে ছিল কোরাপুট।
ভোট ময়দানে বিজেপির তারকা প্রচারক মোদী! এদিন ও়ডিশার কোরাপুটে তাঁর জনসভা ঘিরে রীতিমত চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। জনসভা ঘিরে এদিন সকাল থেকেই সাজো সাজো রবে ছিল কোরাপুট। আর এদিনের সভা কে হাতিয়ার করে বিরোধী শিবিরকে যেমন তোপ দাগেন মোদী, তেমনই পাকিস্তানকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
|
মাহাকাশের চৌকিদার
এদি ওড়িশার সভায় ফের একবার ভারতের মিশন শক্তির প্রসঙ্গ উত্থাপন করেন মোদী। তিনি বলেন, এবার থেকে এদেশ মহাকাশেরও চৌকিদার হয়ে গিয়েছে। উল্লেখ্য, এ-স্যাট অ্যান্টি স্যাটেলাইট মিসাইল গুঁড়িয়ে দিয়েছে এলইও স্যাটেলাইটগুলিকে। আর সেই ঘটনার সাফল্য ফের একবার নির্বাচনী প্রচারে নেমে মনে করিয়ে দিলেন মোদী।
|
পাকিস্তান দেহ গুনছে
এদিনেক প্রচারে তিনি বলেন, একমাস হয়ে গেল পাকিস্তান এখনও দেহ গুনছে। কিন্তু যখন ভারত জঙ্গি দমন করতে তাদের ঘরে ঢুকে যায়, তখন কেউ কেউ তার প্রমাণ চান।

কোরাপুট ও রাজনীতি
উল্লেখ্য, কোরাপুটে মোদীর সভা ঘিরে চরমে ছিল রাজনৈতিক পারদ। সেখানে আদিবাসী সমস্যা থেকে শিল্পে বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। এলাকায় বিজেপির হয়ে লড়ছেন বিজেডি ছেড়ে আসা জয়রাম পাঙ্গী।












Click it and Unblock the Notifications