এটা একটা সার্কাসে পরিণত হয়েছে, নির্বাচন প্রসঙ্গে বললেন সোনম কাপুর

এবারের ভোটে যেখানে ৮ কোটি ১৪ লক্ষ মানুষ দিন বদলের অপেক্ষায় রয়েছেন সেখানে জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের এই তারকা কন্যা জানিয়ে দিলেন এই প্রসঙ্গে তিনি একমত হতে পারছেন না।
সোনমের কথায়, সত্যিকথা বলতে গেলে রাজনীতির বিষয়ে আমার ইতিবাচক মনোভাব দেখানো উচিত আমি জানি, কিন্তু এক্ষেত্রে আমি বাস্তবাদী চিন্তাধারণা রাখি। আমার মনে হয়, পরিবর্তন খুবই ধীর গতিতে আসবে। আমাদের দেশ সেভাবেই কাজ করছে।
রাজনীতির বিষয়ে আমার ইতিবাচক হওয়া উচিত, কিন্তু আমার দৃষ্টিভঙ্গী বাস্তববাদী : সোনম
আমরা কাদের জন্য ভোট দেব? প্রশ্ন সোনমের। আমরা কার সঙ্গে কথা বলব। রাজনীতি একটা সার্কাসে পরিণত হয়েছে। যা অত্যন্ত বিরক্তিকর। যেভাবে রাজনৈতিক গন্ডির মধ্যে এঁরা মারপিট করেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ। এই কাজে কোনও মর্যাদা নেই।
গত কিছু দিনে মহিলাদের উপর ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে। এবছর ১ কোটি নতুন ভোটার রয়েছেন। তারা আশা করছেন এই বিষয়ে গঠনমূলক পরিবর্তন আসবে। সে আশা নিয়েই নতুন ভোটাররা ভোট দেবেন। তাদের উদ্দেশ্যে কী বলতে চান সোনম?
সোনমের জবাব, মহিলাদের কথা ভুলে যান, কীভাবে এই নেতারা নিজেদের মধ্যেই মারামারি করছেন। কাদা ছোঁড়াছুড়ি করছেন। অত্যন্ত অপরিণত কার্যকলাপ করছেন নেতারা। মনে হয় যেন এঁরা উচ্চ বিদ্যালয়ে পড়েন।
যদিও ভোটাধিকার প্রয়োগ করা যে জরুরি তাও মেনে নিচ্ছেন এই অভিনেত্রী। তাঁর কথায়, বেশি সংখ্যক মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে ধীরে হলেও পরিবর্তন আসতে পারে। এবং সে পরিবর্তন স্থায়ী হবে বলেই তাঁর ধারণা।
এর পাশাপাশি ক্যাটরিনার পরেও সোনমও ফিল্ম দুনিয়ার পারিশ্রমিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications