ব্যাঙ্গালোরের বাড়ি থেকে চুরি মান্না দে-র সামগ্রী

যে সামগ্রীগুলি খোয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে শিল্পীর ব্যবহার করা গানের খাতা। এ ছাড়া ভারতের কয়েকজন প্রাক্তন রাষ্ট্রপতির লেখা চিঠি, অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখদের দেওয়া পত্র ইত্যাদিও চুরি হয়ে গিয়েছে। দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন মান্না দে। তার শংসাপত্রটিও নিখোঁজ। শিল্পীর জামাই পুলিশকে আরও জানান, মান্না দে-র একটি সোনা দিয়ে বাঁধানো আংটি ছিল। মান্না দে-র মা সেটি দিয়েছিলেন। সেটাও পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, শিল্পীর ব্যবহৃত সামগ্রীগুলি দিয়ে তাঁর মেয়ে-জামাই একটি সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিয়েছেন। যদি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে না পারে পুলিশ, তা হলে তাঁদের সেই উদ্যোগ নিঃসন্দেহে ধাক্কা খাবে।












Click it and Unblock the Notifications