ইতালি ফেরত রাহুল গান্ধীর কাছে যে সাংসদরা বসেন তাঁদের কিন্তু করোনা হতে পারে: বিজেপি নেতা

ইতালি ফেরত রাহুল গান্ধীর কাছে যে সাংসদরা বসেন তাঁদের কিন্তু করোনা হতে পারে: বিজেপি নেতা

বিজেপি সাংসদ রমেশ বিধুরি ফের একবার খবরে। রাহুল গান্ধীকে নিয়ে তাঁর গতকালের মন্তব্যের পর ফের একবার তিনি খবরে। আর এবারেও রাহুল গান্ধী বিজেপি নেতার মন্তব্যে খোঁচার শিকার। রাহুল গান্ধীকে নিয়ে এদিনও রমেশ বিধুরি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে করোনা ভাইরাস নিয়েও খোঁচা দেন।

রাহুল গান্ধীকে ঘিরে রমেশ বিধুরির বক্তব্য

রাহুল গান্ধীকে ঘিরে রমেশ বিধুরির বক্তব্য

রাহুল গান্ধীকে ঘিরে এর আগে রমেশ বিধুরি আজ বলেন যে , সংসদে যে সাংসদরা রাহুল গান্ধীর পাশে বসেন তাঁদেরও করোনা আক্রমণ করতে পারে, কারণ রাহুল সদ্য ফিরেছেন ইতালি থেকে। আর কংগ্রেস নেতাকে ইতালি যোগের বিষয়ে ক্রমাগত আক্রমণের রেশ বিজেপি এভাবেই ধরে রেখেছে ।

সোনিয়া-রাহুলকে টেস্ট করা হোক

সোনিয়া-রাহুলকে টেস্ট করা হোক

এদিন বিজেপির তরফে দাবি করা হয়, কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে অবশ্যই করোনা সংক্রমণের স্ক্রিনিং টেস্ট করানো হোক। বিজেপির দাবি, এর আগে তাঁরা ইতালি থেকে ফেরায় এমন টেস্ট তাঁদের দু'জনকে করা হোক। ক্রমাগত সোনিয়ার সঙ্গে ইতালির যোগের বিষয়ে কংগ্রেসকে একই ভাষায় খোঁচা দিয়ে চলেছে বিজেপি।

রমেশ বিধুরির আগের বক্তব্য

রমেশ বিধুরির আগের বক্তব্য

রমেশ বিধুরি এর আগেও রাহুল গান্ধীকে একইভাবে বক্রোক্তি করেন। তিনি বলেছিলেন , যেহেতু রাহুল সদ্য ইতালি থেকে ফিরেছেন তাই তাঁকে করোনার টেস্ট স্ক্রিনিং করানো উচিত। রাহুল গান্ধী যদিও তা নিয়ে কোনও মন্তব্য করেননি।

রাহুলের টুইট

এদিন করোনা ভাইরাস ঘিরে রাহুল গান্ধী একটি টুইট করেন। তিনি বলেন, ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যে ভারত নিরাপদে রয়েছে। এমন ঘটনা অনেকটা টাইটানিকের ক্যাপ্টেন যেন বলছেন যে এই জাহাজ ডুববে না। এভাবেই এদিন তিনি টুইট করে বিজেপিকে কটাক্ষ করেন এই ভঙ্গিমাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+