শিখরাই রাম জন্মভূমি নিয়ে আন্দোলন শুরু করেছিল! সনাতন ধর্ম নিয়ে তাদের অবদান অনেক, বললেন রাজনাথ সিং
শিখ সম্প্রদায় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অনেক কিছু করেছে। এদিন এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন শিখরাই রাম জন্মভূমি আন্দোলন শুরু করেছিলেন। তাদের অবদান কোনও ভারতীয় কখনও ভুলতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
গুরু গ্রন্থ সাহেবের প্রকাশ উৎসব উপলক্ষে লখনৌয়ের আলমবাগ গুরুদ্বারে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় একথা বলেন রাজনাথ সিং। তিনি বলেছেন, সরকারি নথি অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাইছেন। একটি এফআইআর অনুসারে, ১৮৫৮ সালের ১ ডিসেম্বর গুরু গোবিন্দ সিংয়ের স্লোগান উত্থাপনতকারী শিখদের একটি দল প্রাঙ্গন দখল করে দেওয়ালে সর্বত্র রাম রাম লিখেছিল।

রাজনাথ সিং বলেন, রাম জন্মভূমি আন্দোলন শিখরা শুরু করেছিল। তিনি আরও বলেন, এখন সবাই তাদের অধিকারের কথা বলে। কিন্তু তাদের কর্তব্য সম্পর্কে নয়। তিনি বলেন, যদি এমন কোনও সম্প্রদায় থাকে যাঁদের দেশের জন্য জীবন দিয়েছেন, সেনাবাহিনীতে তাদের শতাংশ, তাদের জনসংখ্যার শতাংশের থেকে বেশি, তা হল শিখ সম্প্রদায়।
শিখ গুরু গুরু নানক দেবের প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, নানক ভারত ও ভারতীয়দের রক্ষা করার অনুপ্রেরণা দিয়েছিলেন। পরে এক্স হ্যান্ডেলে রাজনাথ সিং লেখেন, শ্রী গুরু গ্রন্থ সাহেব জ্ঞান ও করুণার এমন এক সাগর, যে এতে ডুব দিলে প্রত্যেক ব্যক্তি সঠিক পথ খুঁজে পায়। গুরু গ্রন্থ সাহেব নিঋস্বার্থ সেবা, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। তা শুধুমাত্র শিখ সম্প্রদায়ের জন্য নয়, প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications