জায়রা ওয়াসিম হেনস্থাকাণ্ডে ধৃত ব্যক্তির স্ত্রীর এই চাঞ্চল্যকর অভিযোগ

জায়রা ওয়াসিম হেনস্থাকাণ্ডে মুম্বই থেকে ৩৯ বছর বয়সী অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জায়রা ওয়াসিমকে বিমানে সফররত অবস্থায় হেনস্থা করার অভিযোগে রবিবার শোরগোল পড়ে যায়। ঘটনার কথা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে কান্নায় ভেঙে পড়েন 'দঙ্গল' খ্যাত এই অভিনেত্রী। এরপরই অভিযুক্তকে ধরতে তৎপর হয় মুম্বই পুলিশ। পরে মুম্বই থেকে ৩৯ বছর বয়সী অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জায়রা ওয়াসিম হেনস্থাকাণ্ডে ধৃত ব্যক্তির স্ত্রীর এই চাঞ্চল্যকর অভিযোগ

ধৃত ব্যক্তি পুলিশি জেরায় জানিয়েছেন অনিচ্ছাবশত এই ঘটনা হয়ে গিয়েছে তাঁর তরফে। তবে ওই ব্যক্তির স্ত্রী গোটা বিষয়টিকে পাবলিসিটি স্টান্ট বলে দাবি করেছেন। ওই ব্যাক্তির স্ত্রীয়ের দাবি গোটা বিষয়ে তাঁর স্বামীকে দোষী সাজানো হচ্ছে। মহিলার দাবি, অভিনেত্রী হিসাবে জায়রা খবরে আসতে চেয়ে এই ধরনের ভিডিও পোস্ট করে নজর কাড়ার ঘৃন্য় চেষ্টা করছেন।

অভিযুক্তের স্ত্রীর প্রশ্ন, ঘটনার দুঘণ্টা পরে কেন ইনস্টাগ্রামে ঘটনার কথা জানিয়েছেন জায়রা? তিনি এই ঘটনা আগেই বিমানের অ্যালার্ম বাজিয়ে জানাতে পারতেন বলে দাবি করেন ওই মহিলা। পাশাপাশি এই মহিলার দাবি, তাঁর স্বামী ভীষণই ঘরোয়া, তিনি কোনও দিনও কারও সঙ্গে অভব্য আতরণ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+