'মার্ডার অব ডেমোক্র্যাসি'! সিবিআই ইস্যুতে পাল্টা অভিযোগ তুলল বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে এদিন পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি।

সিবিআই আধিকারিকেরা সারদা কেলেঙ্কারি ইস্যুতে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে। তবে রাজ্য পুলিশ কার্যত সিবিআই আধিকারিকদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়েছে। সারদা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও পুলিশ অসহযোগিতা করে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে এদিন পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি।

সংসদে রাজনাথ

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে জানিয়েছেন, এমনি এমনি সিবিআই আধিকারিকেরা কলকাতায় পৌঁছে যায়নি। রাজীব কুমারকে বারবার বলার পরও তিনি তদন্তে সহযোগিতা করেননি, তথ্য দেওয়ার কথা বললেও তা এড়িয়ে যায়। ফলে বাধ্য হয়ে সিবিআইকে রাজীব কুমারের কাছে যেতে হয়েছে।

সুপ্রিম কোর্টে সিবিআই

সুপ্রিম কোর্টে সিবিআই

সিবিআই আদালতে অভিযোগ করেছে, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব কুমার। এই মামলার শুনানি মঙ্গলবার হতে চলেছে।

প্রকাশের অভিযোগ

এদিকে বিজেপি পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ করেছে। প্রকাশ জাভড়েকর বলেছেন, কলকাতা তথা বাংলায় যা হচ্ছে তা অকল্পনীয়। তদন্তকারী দলকে হেফাজতে নিয়ে নেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের হত্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই কাকে লুকানোর চেষ্টা করছেন তিনি? পুলিশ কমিশনার নাকি নিজেকে?

দুর্নীতিবাজ বিরোধীপক্ষ

প্রকাশ বলেছেন, বিরোধীরা মমতাকে সমর্থন করেছেন। এরা কারা? সকলে জামিনে রয়েছেন। এই লোকগুলি এক জায়গায় জড়ো হয়েছে। এটা মহাজোট নয়। এদের লক্ষ্য আলাদা তবে দুর্নীতি এদের একজোট করেছে। দুর্নীতিবাজগুলো এক জায়গায় দাঁড়িয়েছে।

দায়ী মমতা

বিজেপির তরফে প্রকাশ জাভড়েকরের আরও বক্তব্য, বাংলায় এটা মমতার এমার্জেন্সি চলছে। কেন্দ্রের নয়। তিনিই এই পরিস্থিতি সৃষ্টি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+