বিহারে কংগ্রেসের সদর কার্যালয়ে হঠাৎ তল্লাশি, উদ্ধার কয়েক লক্ষ টাকা
বিহারে কংগ্রেসের সদর কার্যালয়ে হঠাৎ তল্লাশি, উদ্ধার কয়েক লক্ষ টাকা
সেই পুরনো ছকে হাঁটছে বিজেপি। ভোেটর ঠিক আগে পাটনায় কংগ্রেসের সদর কার্যালয়ে আইটি রেড। আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রায় সাড়ে আট লক্ষ টাকা অফিসের বাইরে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করেছেন অফিসাররা। গ্রেফতার করা হয়েছে টাকা সহ এক ব্যক্তিকেও। যদিও বিহার কংগ্রেসের প্রধান শক্তিকান্ত গোহিল দাবি করেছেন কোনও টাকা উদ্ধার হয়নি কংগ্রেস কার্যালয় থেকে।

বিহারের কংগ্রেস প্রধান দাবি করেছেন, পার্টি অফিস চত্ত্বর থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। দফতরের বাইরে একটি গাড়ি থেকে টাকা উদ্ধারের পর আয়কর দফতরের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েিছল। উল্টে কংগ্রেস প্রধান দাবি করেছেন রক্সৌলে বিজেপি প্রার্থীর বাড়ি থেকে ২২ কেজি সোনা এবং আড়াই কেজি রুপো উদ্ধার হয়েছে। সেখানে কিন্তু আয়কর দফতরের আধিকারিকরা একবারও হানা দেননি।
আরজেডি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন। আয়কর দফতরের এই হানা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি ও জেডিইউ জোটের চক্রান্ত। তারা আসলে কী করতে চাইছেন ভোটে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে এক সরকারি কন্ট্রাক্টরের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিবান টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর। বিরোধীদের চাপে রাখতেই এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এমনই দাবি করেছে কংগ্রেস এবং আরজেডি।












Click it and Unblock the Notifications