Uttarkashi Tunnel Collapse: চলছে উলম্বভাবে ড্রিলিংয়ের কাজ, কবে আলোর মুখ দেখবেন আটক শ্রমিকরা?
Uttarkashi Tunnel Collapse: রাতের পর রাত কাটছে অন্ধকার টানেলে! কবে সূর্যের মুখ দেখবেন আটকে থাকা ১৪ জন, তা এখনও স্পষ্ট নয়। তবে নতুন পথে শুরু হয়েছে উদ্ধারকাজ। আর তা চলছে উলম্ব ভাবে। টানেল থেকে ১৮০ মিটার দূরে শুরু হয়েছে উলম্ব ভাবে ড্রিলিংয়ের কাজ। শুরু হয়েছে। ১৫ মিটার করে ড্রিলিং করা হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে।
কিন্তু তা করতেও (Uttarkashi Tunnel Collapse) চারদিন কেটে যাবে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। তবে প্রথমদিন অর্থাৎ রবিবার প্রায় ২০ মিটার পর্যন্ত ড্রিলিং করা হয়ে গিয়েছে বলেই দাবি করা হচ্ছে। ড্রিলিংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও বাধা পাওয়া যায়নি। একেবারে পরিকল্পনামাফিক কাজ চলছে বলে দাবি উদ্ধারকারী দলের। আর এভাবে কাজ চললে নির্ধারিত সময়েরর আগেই ড্রিলিংয়ের কাজ শেষ করা যাবে বলে দাবি।

যদিও উদ্ধারকারী দলের (National Disaster Management Authority) এক আধিকারিক জানিয়েছেন, উত্তরকাশীর (Uttarkashi) সিলকিয়ারি টানেলে (Silkyara Tunnel) এ ভেঙে যাওয়া অগার মেশিনের অংশকে বের করয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ম্যানুয়ালিও খনন কাজ চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। অন্যদিকে আরও বেশ কয়েকটি উপায়কেও উদ্ধারকারী দল ভেবে দেখছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে উদ্ধারে। কিন্ত্য এতদিন পর কেন সেনাবাহিনীকে নামানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সোমবার সকালে নতুন উদ্যোমে ফের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্র। রয়েছেন সে রাজ্যের মুখ্য সচিবও।
#WATCH | Uttarkashi, Uttarakhand tunnel rescue | Morning visuals outside the tunnel where operation is underway to rescue the 41 workers who got trapped here on 12th November. pic.twitter.com/jwUBPCvmhz
— ANI (@ANI) November 27, 2023
এছাড়াও কেন্দ্রের তরফে বেশ কয়েকজন আধিকারিক উত্তরকাশীর (Uttarkashi) সিলকিয়ারি টানেলে (Silkyara Tunnel)র সামনে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। সরজমিনে পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। আর এরপরেই পিএমও দফতরে তাঁরা রিপোর্ট দেবে বলেও জানা গিয়েছে।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো উদ্ধারকাজের (Uttarkashi Tunnel Collapse) উপর নজর রেখেছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তিনি প্রত্যেকদিনের রিপোর্ট পিএমওকে দিচ্ছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications