সুখী রাজনেতা সত্যিই বিরল! বিজেপির মুখ্যমন্ত্রী সঙ্কটের মাঝেই গড়করির মন্তব্যে বাড়ছে চাপানৌতর
সুখী রাজনেতা সত্যিই বিরল! বিজেপির মুখ্যমন্ত্রী সঙ্কটের মাঝেই গড়করির মন্তব্যে বাড়ছে চাপানৌতর
রাজনীতিবিদ মানেই গম্ভীর, কূটনীতিক সঙ্গে একটু যেন দুর্নীতিপরায়ন। মুখে না বললেও আম-আদমির মনের অন্তরালে রাজনীতিবিদের সংজ্ঞাটা খানিকটা একই। কিন্তু তারপরেও জাতীয় রাজনীতির ময়দানে এই ভারতের বুকেই রয়েছে কিছু ব্যতিক্রম। কাজ ও জনসেবার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরির নাম সর্বজনবিদিত। এবার সেই গড়করিই বললেন জীবনে খুশি থাকার সহজ উপায়। যা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

কী বললেন গড়করি
নিতিন গডকরির মতে, "একজন সুখী রাজনীতিক খুঁজে পাওয়া সত্যিই বিরল। কারণ আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদই ক্ষমতা ও পদ নিয়ে সর্বদা চিন্তায় থাকেন। সর্বদাই এক অনিশ্চয়তার বাতাবরণ ঘিরে থাকে তাদের।" সোমবার জয়পুরে সংসদীয় ব্যবস্থা এবং জনগণের প্রত্যাশা নিয়ে একটি সেমিনারে এই মন্তব্য করতে দেখা যায় গড়করিকে।

শচীনের উচ্চতা নিয়েও রসিকতা
তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো কোনও রাজনৈতিক দল বা রাজ নেতাকে আক্রমণ করার উদ্দেশ্য একথা বলেলনি গড়করি। সাধারণ ভাবে বক্তৃতা দিতে উঠেই নিজের মনের কথা বলতে গিয়ে জীবন নিয়ে অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আর তখনই বলেন জীবনে ভালোর থাকার মূল মন্ত্রের কথা। মজার ছলেই তিনি বলেন, আমি একবার শচীন তেন্ডুলকরকে বলি, শচীন এখানে এসো, আমার কাছে দাঁড়াও। কাছে আসতেই আমি দেখি শচীন আমার কাঁধে পড়ছে। তখন আমি অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস করি তুমি এত ছক্কা মারো, এত রেকর্ড তৈরি করো খেলায় কিন্তু তোমার এই শরীরে জোর পাও কী করে?"

উঠে আসে গাভাস্করের প্রসঙ্গও
এই প্রসঙ্গেই গড়করি আরও বলেন, তখন শচীন আমাকে বলেন ক্রিকেট আসলে একটা প্রাণশক্তি আর ইচ্ছা শক্তির খেলা। দক্ষতার সঙ্গে খেলতে হয়। এর সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই।" সচিনের কথা বলতে গিয়ে গাভাস্করের প্রসঙ্গও তুলে আনতে দেখা যায় তাঁকে। সহজ ভাবে বুঝিয়ে দেন ইচ্ছা শক্তির বলেই জয় করা যায় যেকোনো জিনিসকে।

কেন এত তাৎপর্যপূর্ণ গড়কির মন্তব্য ?
তবে শচীন-গাভাস্করের উচ্চতা নিয়ে কথা বলতে গিয়ে সিপি জোশীকেও তাঁর উচ্চতা নিয়ে খোঁচা দেন গড়করি। সএদিকে স্পষ্টভাষী মতামতের জন্য বরাবরের পরিচিতি রয়েছে গড়করির। এমনকী শুধু শাসক দল নয়, বিরোধী শিবিরের কাছেও তিনি পছন্দের পাত্র। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাসে গুজরাত ছাড়াও একাধিক বিজেপি শাসিত রাজ্য বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী। যা নিয়ে অস্থিরতা রয়েছে গেরুয়া শিবিরের অন্দরেও। এমতাবস্থায় গড়করির রাজনীতি ও ক্ষমতা নিয়ে করা এই মন্তব্য বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications