চিনকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী দেশ হওয়া সম্ভব! দেশবাসীকে দায়িত্ব বোঝালেন যোগী আদিত্যনাথ

দেশের প্রত্যেক নাগরিক যদি বিশ্বস্ততার সঙ্গে তার দায়িত্ব পালন করে, তবে চিনকেও ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী দেশ হওয়া সম্ভব। এমনটাই মনে করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশ গঠনে তিনি নাগরিকদের দায়িত্ব বোধার আহ্বান জানিয়েছেন।

চিনকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী দেশ হওয়া সম্ভব! দেশবাসীকে দায়িত্ব বোঝালেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভারতীয়ের উন্নত ভারত তৈরির আকাঙ্খা থাকা উচিত। মঙ্গলবার তিনি বাস্তিতে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ওয়াইডি সিং-এর মূর্তি এবংএকটি বই উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিক্যকে সম্মান করা জরুরি। কোনও পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন শুরু করা উচিত। তিনি আরও বলেন, দেখা যাবে প্রত্যেকেই কোনও বৈষম্য ছাড়াই সরকারি প্রকল্পগুলি থেকে উপকৃত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, ওয়াইডি সিং বাস্তিতে জন্মগ্রহণ করলেও, কাজের ক্ষেত্র হিসেবে গোরক্ষপুরকে বেছে নিয়েছিলেন। গোরক্ষপুর মেডিক্যাল কলেজের শিশুরোহ বিভাগকে তিনি ( ওয়াইডি সিং) নতুন দিক দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ওয়াইডি সিং-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব উত্তর প্রদেশের লক্ষাধিক শিশুর জীবন বাঁচাতে সংবেদনশীল চিকিৎসক হিসেবে তিনি প্রচেষ্ট চালিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ওয়াইডি সিং পূর্ব উত্তর প্রদেশে লক্ষাধিক শিশুর জীবন বদলে দিয়েছিলেন, কারণ সেখানে তাঁর মতো কোনো সমাজকর্মী ছিল না।

মুখ্যমন্ত্রী প্রয়াত চিকিৎসক ওয়াইডি সিং-এর কাজের প্রশংসা করে বলেন, যখন বিআরডি মেডিক্যাল কলেজ বন্ধ ছিল, সেই সময় নিজের বাড়িতেই শিশুদের দেখাশোনা করতেন। এছাড়াও প্রতি শনিবার ও রবিবার বিনামূল্যে তিনি শিশুদের চিকিৎসা করতেন। মুখ্যমন্ত্রী বলেন, বড় দায়িত্ব পেলে, মানুষ প্রায়ই তাদের দায়িত্ব ভুলে যায়। কিন্তু ওয়াইডি সিং তা হতে দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+