অসমে মুসলিম সংখ্যা বৃদ্ধিতে আশঙ্কাপ্রকাশ! সেনাপ্রধানকে সতর্ক করলেন আসাদউদ্দিন
রাজনৈতিক বিষয়ে জড়াবেন না। রাজনৈতিক দলের বৃদ্ধি নিয়ে সেনা প্রধানের মন্তব্য করা উচিত নয়। সেনাপ্রধানের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন এআইএমআইএম-এর প্রধান আসাউদ্দিন ওয়াইসি।
রাজনৈতিক বিষয়ে জড়াবেন না। রাজনৈতিক দলের বৃদ্ধি নিয়ে সেনা প্রধানের মন্তব্য করা উচিত নয়। সেনাপ্রধানের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সংবিধান অনুযায়ী সেনাকে সবসময়ই নির্বাচিত সরকারের অধীনে কাজ করতে হয় বলে স্মরণ করিয়ে দেন আসাদউদ্দিন।

সেনাপ্রধান বিপিন রাওয়াত অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের মৌলনা বদরুদ্দিন আজমলের দলের বৃদ্ধি সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন। অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সেনাপ্রধান বলেছিলেন, ১৯৮০-র পরবর্তী সময়ে বিজেপির বৃদ্ধির থেকেও বেশি গতিতে বাড়ছে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ। ১৯৮৪ সালে বিজেপি অসমে ২ টি আসন জিতেছিল। কিন্তু এআইইউডিএফ এর থেকেও অনেক বেশি গতিতে বাড়ছে।
বিষয়টি নিয়ে সেনাপ্রধানের অভিযোগের তির ছিল পাকিস্তানের দিকে। বাংলাদেশ থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অনুপ্রবেশ সম্পর্কে তিনি বলেন, পশ্চিমের প্রতিবেশী অনুপ্রবেশে মদত দিচ্ছে। এলাকাটি ছিনিয়ে নিতে এলাকায় ছায়া যুদ্ধেরও অভিযোগ করেছিলেন তিনি।
What,the Army Chief should not interfere in political matters it is not his work to comment on the rise of a political party ,Democracy & Constitution allows it and Army will always work under an Elected Civilian leadership https://t.co/PacWqqYXz1
— Asaduddin Owaisi (@asadowaisi) February 22, 2018
AIUDF (All India United Democratic Front) have grown in a faster time-frame than the BJP grew over the years. When we talk of Jan Sangh with two MPs & where they have reached, AIUDF is moving at a faster pace in the state of Assam: Army Chief General Bipin Rawat (21.02.18) pic.twitter.com/XUIlBDhef6
— ANI (@ANI) February 22, 2018
সেনার তরফে দাবি করা হয়েছে, সেনাপ্রধান কোনওরকমের রাজনৈতিক কিংবা ধর্মীয় মন্তব্য করতে চাননি। তিনি বলতে চেয়েছেন অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফ-এর জনপ্রিয়তা বাড়ছে।
এদিকে, এআইইউডিএফ-এর বিধায়ক আমিনুল ইসলামের দাবি, তারা সমাজের নিচুতলার মানুষের জন্য কাজ করছেন। সেই জন্যই বিজেপির থেকে বেশি গতিতে বাড়ছে তাদের জনপ্রিয়তা। ভবিষ্যতে তারা অসমের ক্ষমতাতেও আসবেন বলে আশাপ্রকাশ করেছেন আমিনুল ইসলাম।
AIUDF is working for the downtrodden. this is why our popularity is growing faster than BJP. We are hopeful that people of Assam irrespective of caste & creed, will accept AIUDF and our party will come to power soon: Aminul Islam, AIUDF MLA on Army chief's statement. pic.twitter.com/kYi9h7DnRF
— ANI (@ANI) February 22, 2018












Click it and Unblock the Notifications