তিনি না দিদি প্রিয়াঙ্কা, নাকি অন্য কেউ, সনিয়া গান্ধীর পছন্দের কে, প্রকাশ করলেন রাহুল গান্ধী

কংগ্রেসের রাজনীতিতে এখনও সক্রিয় প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী। অন্যদিকে ছেলে রাহুল লোকসভায় বিরোধী দলনেতা। মেয়ে প্রিয়াঙ্কাও কংগ্রেসের পদাধিকারী। সেই পরিস্থিতিতে রাহুল গান্ধী ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ করেছেন।

রাহুল গান্ধী পোস্টটি করেছেন তাঁর মা সোনিয়াকে নিয়ে। সেখানে মায়ের প্রিয় এই শিরোনাম ব্যবহার করেছেন রাহুল। তিনি বা দিদি প্রিয়াঙ্কা ননি, মায়ের প্রিয় নুরি, তাদের জ্যাক রাসেল টেরিয়ার।

Sonia Gandhi

সেখানে সনিয়া গান্ধীর দুটি ছবি প্রকাশ করেছেন রাহুল। এক একটিতে ব্যাকপ্যাকে রয়েছে নুরি, ক্যাপশন মায়ের প্রিয়? রাহুল গান্ধী কৌতুকপূর্ণভাবে সনিয়া ও তার কুকুরের মধ্যে বিশেষ বন্ধনের কথা বলেছেন। রাহুল গান্ধীর পোস্ট ইতিমধ্যে ভাইরাল। ২৪ ঘন্টার মধ্যে এটি ৭৮ হাজারের ওপরে লাইক ও প্রায় সাড়ে পাঁচশোর মতো মন্তব্য রয়েছে।

নুরি গান্ধী পরিবারের প্রিয় সদস্য। গত বছর রাহুল গান্ধী তাঁর মাকে উপহার দিয়েছিলেন। ২০২৩-এর বিশ্ব প্রাণী দিবসে উত্তর গোয়ার মাপুসায় নুরির সঙ্গে কীভাবে দেখা হয়েছিল, তা শেয়ার করেছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে রাহুল গান্ধী ২০২৩-এর অগাস্টে গোয়া সফরের সময় কুকুরছানাদের মধ্যে থেকে নুরিকে বেছে নিয়েছিলেন। যা তিনি দিল্লিতে সনিয়া গান্ধীকে উপহার দেন।

রাহুল গান্ধী নুরিকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ভিডিওতে ক্যাপশন দিয়েছেন প্রাণীরা নিঃশর্ত ভালবাসার অর্থ শেখায়। কয়েকমাস ধরে সে আমাদের সঙ্গে রয়েছে। ছোট্ট নুরি আমাদের জীবনকে আলোকিত করেছে বলেও জানিয়েছেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+