'যেকোনও বিয়েকে যখন তখন লাভ জিহাদ আখ্যা দেওয়া যাবে না'

'লাভ জিহাদ' সংক্রান্ত মামলায় স্বামীর বাড়িতে স্ত্রীকে ফিরে যাওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট।

'লাভ জিহাদ' সংক্রান্ত মামলায় স্বামীর বাড়িতে স্ত্রীকে ফিরে যাওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। আদালতের তরপে জানানো হয়েছে যে সমস্ত বিয়েকে 'লাভ জিহাদ' আখ্যা দেওয়া উচিত নয়। জনৈক শ্রুতি ও হামিদের বিয়ে নিয়ে 'লাভ জিহাদ'-এর অভিযোগে মামলা দায়ের হয় কেরল হাইকোর্টে।

'যেকোনও বিয়েকে যখন তখন লাভ জিহাদ আখ্যা দেওয়া যাবে না'

উল্লেখ্য, এর আগে কোর্টের একটি আলাদা বেঞ্চ এই ঘটনাকে লাভ জিহাদ বলে ব্যাখ্যা করে। তবে কেরল আদালতের বর্তমান বেঞ্চ তা নস্যাৎ করে দেয়। প্রসঙ্গত, এই ইনস্ট্যান্ট কেস-এ অনিস তাঁর স্ত্রী শ্রুতিকে তাঁর পরিবারের হাত থেকে ছাড়িয়ে আনবার দাবি করে। এর আগে শ্রুতি জানায় কোচির কাছের এক যোগা সেন্টারে তাঁকে জোর করে আটকে রাখা হয়। ওই যোগা সেন্টারের লোকজন শ্রুতির ওপর অত্যাচার করে বলেও অভিযোগ।

এরপরই ওঅ যোগা সেন্টারের তরফের আইনজীবীকে এবিষয়ে আদালতে প্রশ্ন করা হলে, তিনি জানা গোটা ঘটনাটি 'লাভ জিহাদ' ছিল। তখনই তাঁকে ভর্ৎসনা করে আদালত জানায় , সমস্ত বিয়েকেই লাভ জিহাদের তকমা দেওয়া উচিত নয়। এর আগে , এই ঘটনায় এএনআইএ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে সেই তদন্তের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে কেরল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+