সকলকে ন্যায় দেওয়া সরকারের দায়িত্ব, প্রয়াগরাজে সরকারি অনুষ্ঠানে বার্তা মোদীর
সকলকে ন্যায় দেওয়া সরকারের দায়িত্ব, শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে সরকারি প্রকল্পের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকলকে ন্যায় দেওয়া সরকারের দায়িত্ব, শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে সরকারি প্রকল্পের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশের ভিত্তিই হল এটা। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিন উত্তর প্রদেশের চিত্রকূটে বন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

মোদীর বার্তা
সিএএ আইন হওয়ার পর থেকেই সবকা সাথ সবকা বিকাশ বার্তা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। কেবলমাত্র অমুসলিমদের নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে এই আইনে। তারপরেই বিরোধীরা সওয়াল তুলেছেন মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে। শনিবার প্রয়াগরাজে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী দাবি করেছেন, সকলে যাতে ন্যায় পায় সেটা দেখার দায়িত্ব সরকারের। এটাই সবকা সাথ সবকা বিকাশের মূল ভিত্তি।

নজরে উত্তর প্রদেশের বিধানসভা ভোট
সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট। সেকারণেই যোগীর রাজ্যের দিকে একটু বেশিই নজর দিচ্ছে মোদী সরকার। গড় টিকিয়ে রাখতে একাধিক পদক্ষেপ করেছে বিজেপি সরকার। উন্নয়নের কর্মসূচিতেই জোর দেওয়া হচ্ছে। শনিবার তাই সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি ছিল সেখানে। চিত্রকূটে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদী। সেখানেই তিনি বলেছেন ১৩০ কোটি দেশবাসীর স্বার্থ দেখাই সরকারের প্রধান দায়িত্ব। পরবর্তী প্রজন্ম যাতে আরও উন্নত দেশ পায় সেদিকেই এগিয়ে নিয়ে যেতে হবে। সেকারণে পরবর্তীকারে ডিফেন্স করিডরও উত্তর প্রদেশে তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কৃষকদের ভোট টানতে উদ্যোগ
উত্তর প্রদেশে বৃহত্তম অংশের ভোটার হল কৃষকরা। আখ চাষের উন্নয়ন আর সরকারের সুযোগ সুবিধার উপরেই নির্ভর করে ভোট ব্যাঙ্কের সিংহভাগ। সেকথা মাথায় রেখেই ২০১৯ -র লোকসভা ভোটের আগে কৃষকনিধি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মোদী। এই প্রকল্পের টার্গেটই ছিল উত্তর প্রদেশেরল কৃষকরা।












Click it and Unblock the Notifications