বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটের পর ট্রেন্ড কোনদিকে! প্রচার পারদ চড়িয়ে বড় বার্তা মোদীর

করোনার আবহে দেশে প্রথম নির্বাচন বিহারে বিধানসভায় শুরু হয়েছে। বিহারের তখত নিয়ে প্রতিটি পার্টিই নিজের মতো করে ভোট অঙ্ক কষেছে। ভোট গণিতে মশগুল রাজনৈতিক বিশ্লেষকরাও। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বিহারে প্রথম দফা ভোট পর্বের পর ট্রেন্ড নিয়ে ছাপররা সভা থেকে দিলেন বড় বার্তা।

 প্রথমপর্বে ভোট গণিতে বহু রাজনৈতিক বিশ্লেষকের বার্তা ভুল

প্রথমপর্বে ভোট গণিতে বহু রাজনৈতিক বিশ্লেষকের বার্তা ভুল

আজকের সভায় মোদী বলেন, বহু রাজনৈতিক বিশ্লেষকের বার্তা প্রথম দফার বিহার ভোট ভুল বলে প্রমাণিত করেছে। প্রসঙ্গত, বিহারে প্রথম দফার ভোটে প্রবল ভোট শতাংশ দেখা গিয়েছে। যা নিয়ে আশা বাড়ছে নীতীশ কুমার সরকারের। এমনই দাবি করেছেন মোদী।

 নীতীশ কুমারই সরকার গড়তে চলেছে

নীতীশ কুমারই সরকার গড়তে চলেছে

এদিন মোদী বলেন, বিহারে প্রছম দফার ভোটের পর এটা স্পষ্ট যে বিহারে ফের একবার সরকা গড়তে চলেছেন নীতীশ কুমার। ছাপরার সভায় কার্যত এদিন মোদী নীতীশকে সেটাই ফেরত দিলেন, যা নীতীশ পাটনার বিগত সভায় মোদীকে দিয়েছিলেন! সেই সভায় এককালের কট্টন মোদী বিরোধী নীতীশ মোদীর প্রশংসাবাক্যে ভোট টানার চেষ্টা করেন। মোদীর জনপ্রিয়তায় ভর করে জেডিইউ ভোট টানতে চায় বলে বার্তা বহু বিশ্লেষকের। যারপর সচেতন মোদী এদিন নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্বের পদে বিজেপির আন্তরিক শিলমোহরের বার্তা ভরা সভায় দেন।

 বিরোধীদের বার্তা এনডিএর জয় নিয়ে

বিরোধীদের বার্তা এনডিএর জয় নিয়ে

এদিন মোদী বলেন, কয়েকজন নেতা অত্যন্ত বিশাদগ্রস্ত এনডিএর জয়ের সম্ভাবনা দেখতে পেয়েই। মোদীর দাবি, বিহারে প্রথম পর্বের ভোটই স্পষ্ট করে দিয়েছে যে সেখানে আর কয়েকদিনে ক্ষমতায় আসবেন নীতীশ কুমার।

 বিহারে 'ডবল ইঞ্জিন সরকার', ফের নীতীশকে পাশে বসিয়ে মোদীর বার্তা

বিহারে 'ডবল ইঞ্জিন সরকার', ফের নীতীশকে পাশে বসিয়ে মোদীর বার্তা

এদিন মোদী বিজেপি-জেডিইউ মিলিয়ে এনডিএর সরকারকে 'ডবল ইঞ্জিন সরকার' বলে বার্তা দেন। সাফ ভাষায় মোদী সচেতনভাবে এবারও বুঝিয়ে দেন যে নীতীশের সরকারে সমান দাপট বিজেপিরও রয়েছে। দুটি 'ইঞ্জিন' একসঙ্গে চলেই এই সরকারের ট্রেন এগিয়ে যাচ্ছে। ফলে মোদীর সচেতন জোট বার্তা এদিনও ছাপরার সভায় প্রকট ছিল। তিনি আবারও সাফ বুঝিয়য়েছেন কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলে বিহারের উন্নয়ন করতে হলে বিজেপির সঙ্গেই থাকতে হবে বিহারের মসনদের অধিকারীকে।

 জঙ্গলরাজের যুবরাজ.. ডবল যুবরাজ

জঙ্গলরাজের যুবরাজ.. ডবল যুবরাজ

মোদী গত কয়েকটি সভা থেকেই আরজেডি নেতা তথা লালু প্রসাদের পুত্র তেজস্বীকে জঙ্গলরাজের রাজকুমার বলে সম্বোধন করছেন। আর ছাপরার সভাতেও তিনি সেই একই সুরে নির্বাচনী পারদ চড়িয়েছেন। বিরোধীদের স্বভাবসিদ্ধ মেজাজে তোপ দেগে এদিন মোদী বলেন, বিরোধীদের কাছে ডবল যুবরাজ রয়েছে। যেখানে নীতীশ সরকারের কাছে রয়েছে ডবল ইঞ্জিন সরকার। এই 'যুবরাজ' বলতে তিনি তেজস্বী ও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তাঁর দাবি , পারিবারিক পরম্পরায় এঁরা তখতে বসে কেবলই স্বার্থসিদ্ধিি করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+