'আদবানীই একমাত্র ধোঁয়াশা কাটাতে পারবেন', গান্ধীনগরের প্রার্থীপদ নিয়ে কোন ইঙ্গিত উমা ভারতীর
গুজরাতের গান্ধীনগর সংসদীয় আসনে বিজেপির তরফে এই কয়েকবছর প্রার্থী হিসাবে লালকৃষ্ণ আদবানীকেই দেখেছে এদেশ।
গুজরাতের গান্ধীনগর সংসদীয় আসনে বিজেপির তরফে এই কয়েকবছর প্রার্থী হিসাবে লালকৃষ্ণ আদবানীকেই দেখেছে এদেশ। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নয়া চমক দিয়ে এই এলাকা থেকে লালকৃষ্ণ আদবানীর জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহকে। এরপর থেকেই পদ্মশিবিরের অর্ন্তকলহ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে গান্ধীনগর আসনে জয়লাভ করে চলেছেন লালকৃষ্ণ আদবানী। সেক্ষেত্রে তাঁর জায়গায় এইবার লোকসভা ভোটে অমিত শাহের প্রার্থীপদ নিয়ে রীতিমত আলোচনা চলছে। প্রশ্ন উঠছে পার্টিতে লালকৃষ্ণ আদবানির অবস্থান নিয়ে।












Click it and Unblock the Notifications