পিএনবি কাণ্ডে দেশজুড়ে গীতাঞ্জলি জেমসের দোকানে তল্লাশি, বাদ পড়ল না এরাজ্যের শোরুমও
পিএনবি জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদীর সংস্থা গীতাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলারির দোকান, শোরুম, অফিস, স্টোর সহ সমস্ত জায়গায় দুদিন ধরে সিবিআই ও ইডি তল্লাশি অব্যাহত রাখল। পাশাপাশি আয়কর দফতর হানা দিয়েছে
পিএনবি জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদীর সংস্থা গীতাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলারির দোকান, শোরুম, অফিস, স্টোর সহ সমস্ত জায়গায় দুদিন ধরে সিবিআই ও ইডি তল্লাশি অব্যাহত রাখল। পাশাপাশি আয়কর দফতরও হানা দিয়েছে।

গীতাঞ্জলির ২৩টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। জয়পুর, হায়দরাবাদ, কোয়েম্বাটুর সহ এরাজ্যের দুর্গাপুরের গীতাঞ্জলির শোরুমেও তল্লাশি চালানো হয়েছে।
ইডি জানিয়েছে, পিএনবি দুর্নীতি সামনে আসার পর থেকেই গীতাঞ্জলির শোরুমে তল্লাশি চলছে। এই স্টোরের মালিক মেহুল চোকসি যিনি নীরবেব মামা। তিনিও সমানভাবে দুর্নীতিতে যুক্ত।
এই দুদিনে গীতাঞ্জলির দোকান ও শোরুমে হানা দিয়ে কোটি কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু দোকান বন্ধ রয়েছে। সিবিআই ও ইডি হানার ভয়েই তা বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার ইডি গীতাঞ্জলির শোরুমে ও ১৭টি সম্পত্তিতে হানা দেয়। মোট ৫১০০ কোটি টাকার হিরে, সোনা ও অন্য গয়না উদ্ধার করেছে। মুম্বইয়ে নীরবের বাড়ি, কালা ঘোড়ায় বুটিক, বান্দ্রা, লোয়ার প্যারেল, সুরাট, চাণক্যপুরী. ডিফেন্স কলোনি সমস্ত জায়গায় শোরুমে হানা দেয়।
নীরব মোদী ছাড়াও তাঁর স্ত্রী অ্যামি, ভাই নিশল মোদী ও মামা মেহুল চোকসির নামে অভিযোগ আনা হয়েছে। পিএনবি দুর্নীতি মামলায় ১১৩০০ কোটি টাকার ঘটনায় এদের সকলের নাম রয়েছে।
নিশল বেলজিয়ামের বাসিন্দা। তিনি ১ জানুয়ারি ভারত ছাড়েন। অন্যদিকে নীরব, অ্যামি ও মেহুল চোকসি ৬ জানুয়ারি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। সিবিআই ইন্টারপোলের নোটিশ বের করে তাদের দেশে ফেরানোর চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications