ভারতের তথ্য প্রযুক্তিতে চাকরির বাজারে সুসময় আসন্ন! কী বলছে নয়া রিপোর্ট

করোনার লকডাউনের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের শিল্পক্ষেত্র। একের পর অক শিল্পক্ষেত্রের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এমন অবস্থায় নিয়োগ বন্ধ করতে বাধ্য হয় বহু সংস্থা। চলেছে চাকরির ছাঁয়াই। অনেক সংস্থাই কম নিয়োগের করছে কর্মী। এমন অবস্থায় ভারতের চাকরির বাজারের পরিস্থিতি একনজরে।

 ক্যাম্পাসিং ও চাকরির বাজার

ক্যাম্পাসিং ও চাকরির বাজার

জানা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ক্যাম্পাসিংয়ের হাত ধরে যাঁরা নিয়োগপত্র পেয়েছেন , আইটি সংস্থা তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে চলেছে। দেশ করোনার জেরে আর্থিক বছরের প্রথম ধাপে অত্যন্ত খারাপারে দিকে এগিয়েছে বহু আইটি কোম্পানির অবস্থা। তবে বছরের পরের দিকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে খবর।

 ৪ টি বড় সংস্থার পরিস্থিতি

৪ টি বড় সংস্থার পরিস্থিতি

ভারতের ৪ টি বড় আইটি সংস্থা এই বছর আগের বছরের তুলনায় কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে। গত বছরে আইটিতে ৫৪,০০২ জনের নিয়োগের খবর আসে। আর তা এই বছর নেমে আসে ১২,২৫৮ জনে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল এর কর্মী নিয়োগ প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কমে গিয়েছে বলে জানা যায়। টিসিএসএর মতো সংস্থা সবচেয়ে বেশ কর্মী নিয়োগের জন্য আইটির দুনিয়ায় পরিচিত । তাদের এবছর এখনও পর্যন্ত নিয়োগ হয়েছে ৫ হাজার নতুন কর্মী।

 ২০০৮ এর মতো পরিস্থিতি হবে না!

২০০৮ এর মতো পরিস্থিতি হবে না!

অনেকেই মনে করেছিলেন ২০০৮ সালে যেভাবে আইটির চাকরির বাজারে ব্যাপক ঝড় এসেছিল, বহু মানুষ চাকরি খুইয়েছিলেন , তেমনই সম্ভবত ২০২০ সালে ঘটবে। তবে তা হয়নি। বছরের শেষ ভাগে সংস্থাগুলি ঘুরে দাঁড়াবে বলে নয়া রিপোর্টে দাবি করা হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম এর সুবিধা চালু হওয়ায় যেকোনও লোকেশন থেকে কর্মী নিয়োগে সুবিধা হচ্ছে। আর সেই সূত্র ধরেই এবারে আইটি সংস্থাগুলি লাভের মুখ দেখতে পারে।

 ইনফোসিসের পরিস্থিতি ভালোর দিকে

ইনফোসিসের পরিস্থিতি ভালোর দিকে

জানা যাচ্ছে, দেশের চারটি বড় আইটি সংস্থার বিচারে সবচেয়ে ভালো পরিস্থিতি ইনফোসিসের। সংস্থা দ্রুত হারে বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সংস্থার বড় ডিলের ক্ষেত্রে কনট্র্যাক্ট ভ্যালুতে ব্যাপক উন্নতি হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+