ইস্তানবুল নাইটক্লাবে জঙ্গি হানা : মৃত ৩৯ জনের মধ্যে বলিউড প্রযোজক-সহ দুই ভারতীয়

ইস্তানবুলের নাইটক্লাবে সন্ত্রাসহানায় মৃত ৩৯ জনের মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন টুইট করে একথা জানিয়েছেন।

নয়াদিল্লি, ২ জানুয়ারি : ইস্তানবুলের নাইটক্লাবে সন্ত্রাসহানায় মৃত ৩৯ জনের মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন টুইট করে একথা জানিয়েছেন। দুজনের মধ্যে একজন আবিস রিজভি, প্রাক্তন নেতা আখতার হাসান রিজভির ছেলে এবং অন্যজন গুজরাতের বাসিন্দা খুশি শাহ।

আবিস রিজভি মুম্বইয়ের জনপ্রিয় রিয়েল এস্টেট ব্যবসায়ী। সম্প্রতি বলিউড ছবি "রোর : দ্য টাইগারস অফ সুন্দরবন"-এর প্রযোজকও ছিলেন রিজভি।[বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইট ক্লাবে জঙ্গি হানা, মৃত ৩৯]

ইস্তানবুল নাইটক্লাবে জঙ্গি হানা : মৃত ৩৯ জনের মধ্যে বলিউড প্রযোজক-সহ দুই ভারতীয়

বর্ষবরণের রাতে ইস্তানবুলের জনপ্রিয় নাইটক্লাবে সান্তা ক্লজ সেজে হামলা চালায় দুই দুষ্কৃতী। এই ঘটনায় ৩৯ জনের মৃত্যুর পাশাপাশি ৬৫ জন আহত হন। মৃতদের মধ্য়ে ১৫ জন বিদেশী নাগরিক ছিলেন। এদের মধ্যে ২ জন লেবাননের বাসিন্দা ছিলেন এবং ৫ জন ছিলেন সৌদি আরবের বাসিন্দা।

হামলার রাতে রেইনা নাইটক্লাবে ৭০০ জনের মতো উরস্থিত ছিলেন। রাত ১ টা ১৫ মিনিট নাগাদ দু'জন সান্তা ক্লজ সেজে ক্লাবের মধ্যে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। নাইটক্লাবে ঢোকার আগেও গেটের পুলিশরক্ষী ও এক নাগরিককে গুলি করে মারে দুষ্কৃতীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+