ইসরোর ক্যামেরায় ধরা পড়ল সুবিশাল কুম্ভ মেলা প্রাঙ্গণ, যেখানে থিক থিক করছে ভক্তদের ভিড়!

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' প্রয়াগরাজের মহাকুম্ভের স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এনেছে। যেখানে ত্রিবেণী সঙ্গমের কাছে 'মেলা' কে ঘিরে তৈরি একটি বিশাল পরিকাঠামো দেখানো হয়েছে।

ছবিগুলি EOS-04 (RISAT-1A) 'C' ব্যান্ড মাইক্রোওয়েভ স্যাটেলাইট দ্বারা তোলা হয়েছে। এই স্যাটেলাইটটি যেকোনও আবহাওয়ায় সূক্ষ্ম রেজোলিউশন (FRS-1, 2.25m) তুলতে সক্ষম।

ছবি সৌজন্য- www.nrsc.gov.in

স্যাটেলাইট থেকে তোলা টাইম সিরিজের চিত্রগুলিতে দেখা গিয়েছে, শিবালয় পার্কের নির্মাণ, প্রয়াগরাজের ভারত পার্ক। এই ভারতের মানচিত্রের আকারে তৈরি হওয়া পার্ক ১২ একর জমি জুড়ে বিস্তৃত। এটি উৎসবের জন্য একটি প্রধান আকর্ষণ হিসাবে তৈরি করা হয়েছে। তিনটি পৃথক তারিখে তোলা ছবিগুলি কুম্ভ মেলার নির্মাণকে দারুণ ভাবে বর্ণনা করেছে৷

এই ছবিগুলি তাঁবুর শহরের বিবরণ সুন্দর করে বুঝিয়েছে। একই সাথে মেগা আধ্যাত্মিক ইভেন্টের জন্য উন্নয়নের বিষয়ে অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করেছে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (NSRC) ওয়েবসাইটে, ত্রিবেণী সঙ্গমের টাইম সিরিজের ছবিগুলিও শেয়ার করা হয়েছে। যেখানে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের এবং ২৯ ডিসেম্বর, ২০২৪-এ তোলা ছবির মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। আর সেই ছবির মাধ্যমেই স্পষ্ট, যে কীভাবে মহাকুম্ভের জন্য প্রস্তুতি সেরেছে উত্তরপ্রদেশ সরকার।

তিনবারের সিরিজে তোলা ছবিগুলিতে প্রয়াগরাজ সঙ্গম এবং গঙ্গা নদীর ওপর তৈরি হওয়া অস্থায়ী পন্টুন সেতুকেও দেখানো হয়েছে।

উত্তরপ্রদেশ প্রশাসন পদদলিত হওয়া এবং অন্যান্য বিপর্যয়ের সম্ভাবনা কমাতে এই ছবিগুলি ব্যবহার করছে বলে জানা যাচ্ছে।

তিন পবিত্র নদী (গঙ্গা, যমুনা এবং সরস্বতী) এর মিলনস্থলে পবিত্র ডুব নিতে উত্তর প্রদেশে লক্ষ লক্ষ হিন্দু ভক্তরা সমাবেশ করছে। কর্মকর্তারা এই বছর আশা করছেন প্রায় ৪৫ কোটিরও বেশি ভক্ত এবার আসবেন এই পবিত্র ধামে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি। আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়াগরাজ পরিদর্শন করবেন এই এত ভক্ত৷ মহাকুম্ভ মেলায় আসছেন বিভিন্ন রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও।

বুধবার, উত্তরপ্রদেশের মন্ত্রিসভা মহা কুম্ভ মেলা এলাকায় মিলিত হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের বৃদ্ধিকে বাড়ানোর লক্ষ্যে উন্নয়ন প্রকল্প এবং নীতি পরিবর্তনের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরে মন্ত্রীরা সঙ্গমে পবিত্র স্নান সারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+