Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aditya L1: সাতসকালে ইতিহাস ইসরোর! সূর্যকে ছুঁতে আরও একধাপ পার আদিত্য এল-ওয়ানের

Aditya L1: সাফল্যের আরও এক ধাপ ইসরোর! সূর্যের আরও কাছে ভারত। চতুর্থ কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল ভারতের তৈরি Aditya L-1। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। চন্দ্রয়ান তিন ইতিমধ্যে সফল। আর এরপরেই সূর্যকে ছোঁয়ার চেষ্টা শুরু করে ভারত।

শুরু হয় সূর্য অভিযান (indian Sun Mission)। আর সেই অভিযানের অঙ্গ হিসাবেই Aditya L-1-কে পাঠায় ভার‍ত। ধীরে ধীরে ভারতের তৈরি এই মহাকাশ যান সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আরও এক ইতিহাস তৈরি করল ইসরো (ISRO)। মরিশাস, বেঙ্গালুরু এবং পোর্টব্লেয়ারে থাকা ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে মিশনের গোটা প্রক্রিয়া ট্র্যাক করা হচ্ছে।

Aditya L1

সোশ্যাল মিডিয়ায় ইসরো জানাচ্ছে, Aditya L-1 সঠিক পথেই এগোচ্ছে। এবং নতুন অর্বিটে পৌঁছে গিয়েছে সেটি। এক এক করে আদিত্য এল ওয়ান কক্ষপথ পরিবর্তন করবে। সেই মতো আগামী ১৯ সেপ্টেম্বর ২টোর সময় আরও একধাপ অর্বিটের পথে এগিয়ে যাবে বলে জানাচ্ছে ইসরো (ISRO)।

আর এরপরেও ভারতের এই মহাকাশ যান কার্যত পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আর সেই মুহূর্তেরও অপেক্ষা করছে ইসরো। সূর্যকে নিয়ে গবেষণা চালাতেই এহেন অভিযান মহাকাশ সংস্থার। বিশেষ করে সূর্য ঝড় সহ একাধিক বিষয়কে পরীক্ষা করবে আদিত্য এল ওয়ান।

আর সেই মতো সেপ্টেম্বরের দু-তারিখ সূর্যের উদ্দেশ্যে পাঠানো হয় আদিত্য এল-ওয়ানকে। নির্দিষ্ট L1 পয়েন্ট থেকে সূর্যকে পরীক্ষা চালাবে এই মহাকাশ যান। আর এই পয়েন্ট সূর্য এবং পৃথিবীর মধ্যের একটি অংশ। শুধু তাই নয়, পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই পয়েন্ট।

যা কিনা পৃথিবী এবং সূর্যের দূরত্বের মাত্র ১ শতাংশ। আর এই দূরত্ব পৌঁছতে ভারতের মহাকাশ যান Aditya L-1 এর পৌঁছতে ১২৫ দিন লাগবে। আর সে পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এই মহাকাশ যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+