India Vs Bharat: ইসরো কি এবার বিসরো হবে! ইন্ডিয়া বনাম ভারত যুদ্ধে কী প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়
ইন্ডিয়া বনাম ভারত নাম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমনমত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়। তা থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া, ইসরো তাহলে বিসরো হবে।
ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধু ভারত রাখা হলে যে তার বহুল প্রভাব পড়বে, দেশরে বিভিন্ন সংস্থার নাম পরিবর্তন হয়ে যাবে, তা নিয়েই নানা রসিকতা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসরো নাকি বিসরো হবে, আরবিআই হবে আরবিবি, বিসিসিআই হবে বিসিসিবি, ইত্যাদি-ইত্যাদি।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়ছে। সেখানে দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে বলে আশঙ্কা করা হয়েছে বিরোধীদের তরফে। জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট অফ ভারত উল্লেখ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে নাম ইন্ডিয়া বনাম ভারত নিয়ে।
ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করেছেন অনেকে। ইন্ডিয়া যদি শুধু ভারত হয়, তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো), ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র মতো প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হতে কী হবে।
.
সেখানে বলা হয়ছে ইসরো থেকে বিআইএসআরও করা সবচেয়ে কঠিন কাজ। ইসবো অর্থাৎ আইএসআরও থেকে বিএসআরও হতে পারে। কিন্তু সংক্ষেপে ইসরো থেকে বিসরো কথা খুবই কঠিন। আইএসআরও-কে যেমন ইসরো বলা যাচ্ছে বিএসআরও-কে বিসরো বলা কঠিন। তখন বিএসআরও-ই বলতে হবে।
তবে অন্যক্ষেত্রে সমস্যা কম। যেখানে ইন্ডিয়া বা ইন্ডিয়ান আছে সেখানে ভারত বা ভারতীয় হতে পারে সহজেই। অন্তত এই সব সংস্থাগুলির ক্ষেত্রে। কেমন হবে সেইসব সংস্থার নাম তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেমন আইআইএম থেকে বিআইএম, আইআইটি থেকে বিআইটি, আইআইএসসি থেকে বিআইএসসি, এআইআইএমএস থেকে এবিআইএমএস, আরবিআই থেকে আরবিবি।
একটি পোস্টে লেখা হয়েছে, "বিসিসিআইয়ের নতুন সংক্ষিপ্ত নাম হবে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। একজন ভূ-রাজনৈতিক কৌশলবিদ ভেলিনা চাকারোভা তাঁর এক্স বার্তায় পোস্ট করেছেন ব্রিক্সের নতুন সংক্ষিপ্ত রূপ। যদি ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ভারত হয় এবং আমন্ত্রিত দেশগুলি (আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) থাকে, তবে পরের বছর বিক্সের নাম হবে বারবিকিউ।
বিদেশী প্রতিনিধিদের জন্য একটি জি২০ পুস্তিকাতেও ব্যবহার করা হয়েছে ভারত কথাটি। লেখা হয়েছে-'ভারত দ্য মাদার অফ ডেমোক্রেসি' শিরোনাম। পুস্তাকাটিতে বলা হয়েছে, "ভারত দেশের সরকারি নাম। এটি সংবিধানে উল্লেখ করা হয়েছে এবং ১৯৪৬-৪৮ সালের আলোচনাতেও তা উল্লেখ্য।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications